সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবীত বৃদ্ধকে মাটিতে পুঁতে রাখার ছবি ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : ২০১৭ সালে এসেও যদি আমাদের কুসংস্কারে পরে থাকতে হয় তাহলে বোধ করি কিছুই বলার থাকে না। কারণ বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ এগিয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছি আমরা। প্রায় সময়ই দেশের প্রতন্ত অঞ্চল থেকে উদ্ভট সব খবর আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কল্যাণে মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে। তেমনি এক খবর পাওয়া গেল সম্প্রতি। জীবীত মানুষকে মাটিতে পুতে চলছে তার চিকিৎসা। ভাবা যায় বিষয়টা। হ্যাঁ সম্প্রতি এমন সংবাদই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো। ছবিতে দেখা যাচ্ছে একজন বৃদ্ধকে মাটির ভেতর পুতে তার পক্ষাঘাতের চিকিৎসা করা হচ্ছে। যা শুধুমাত্র একটি কুসংস্কার। তবে ছবির মানুষগুলোর পরিচয় খুঁজে পাওয়া যায়নি। তবে অনেকেই ফেসবুকে শেয়ার করে এর তীব্র নিন্দা জানাচ্ছেন। আর বলছেন এভাবেও কী প্যারালিসিস রোগির চিকিৎসা করা সম্ভব? বাংলাদেশের প্রায় গ্রামে এ ধরনের কবিরাজি চিকিৎসা করতে দেখা যায় বলে প্রচলিত আছে। কোন কোন অঞ্চলে রোগিকে কোমর পর্যন্ত মাটিতে পুতে রেখে তার চারপাশে গান বাজনা করা হয়। তবে এ ধরনের চিকিৎসার কোনো বিজ্ঞান সম্মত ব্যাখ্যা নেই। এটাকে নিছক কুসংস্কারই বলা যায়।

বলে রাখা ভালো, পক্ষাঘাত বা ইংরাজিতে প্যারালিসিস (Paralysis) একপ্রকার দৈহিক বিকার যাতে মাংশপেশী স্বাভাবিক কাজ করার বদলে দুর্বল বা শিথিল (অথবা প্রকারভেদে আড়ষ্ট) হয়ে থাকে। এতে অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে পঙ্গুত্ব হতে পারে। পক্ষাঘাত একটি দুটি পেশীতে হতে পারে, এক বা একাধিক অঙ্গে হতে পারে বা পুরো শরীরে হতে পারে। অনেক সময়ই পক্ষাঘাতের সঙ্গে অবশতা অর্থাৎ স্পর্শ অনুভুতির অভাব হতে পারে, কিন্তু সবসময় নয়। পক্ষাঘাত স্বল্পস্থায়ী হতে পারে অথবা দীর্ঘমেয়াদী হতে পারে। পক্ষাঘাত অন্য রোগের উপসর্গ অথবা একাই একটি ভয়াবহ রোগ হিসাবে হতে পারে, আবার পক্ষাঘাত খুব মৃদু এবং স্বল্পমেয়াদী হতে পারে যা আমরা প্রায় টেরও না পেতে পারি। দেখা গেছে গড়ে পঞ্চাশ জনের মধ্যে একজনের অল্পবিস্তর পক্ষাঘাত আছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা