,

মন্ত্রিসভায় রদবদল হতে পারে : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : সেতু ভবনে অস্ট্রেলিয়ার প্রতিনিধি দলের সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ছবি: প্রথম আলো
মন্ত্রিসভায় একটা রদবদল হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেতু ভবনে অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় রদবদল আসবে কি না, তা প্রধানমন্ত্রীর এখতিয়ার। এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে মন্ত্রিসভায় একটা রদবদল হতে পারে। রদবদল কখন হবে, তা বলতে পারব না।

উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করা হবে বলে একটা কথা শোনা যাচ্ছে উল্লেখ করে এ বিষয়ে ওবায়দুল কাদের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, এটা সম্পূর্ণ গুজব। এ রকম কোনো পদের কথা তাঁর জানা নেই।

 

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস