,

‘আমি পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবো’

news-image

নিজস্ব প্রতিবেদক : গৃহকর্মী আদুরীকে নির্যাতনের মামলায় গৃহকর্ত্রী নওরিন জাহান নদীকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায় শুনে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা নদী উত্তেজিত হয়ে পড়েন।

রায়ের পর নদীকে আদালত থেকে কারাগারে নিয়ে যেতে চাইলে, তিনি উত্তেজিত হয়ে পুলিশ সদস্য নজরুল ইসলামকে বলেন, ‘আমাকে বাইরে নিয়ে চলো। আমি পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবো।’
এরপর আসামি নদীকে বেশ সতর্কতার সঙ্গে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এদিকে নওরিন জাহান নদীর পক্ষের আইনজীবী সাইফুর রহমান জানান, তিনি এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

মামলায় গৃহকর্ত্রী নওরিন জাহান নদীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। এ মামলার আরেক আসামি নদীর মা ইসরাত জাহানকে খালাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালে ২৩ সেপ্টেম্বর মিরপুরের ডিওএইচএস-এর রাস্তায় ময়লা ফেলার ডাস্টবিন থেকে আদুরীকে (১১) উদ্ধার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে ২৬ সেপ্টেম্বর আদুরীর মামা মো. নজরুল ইসলাম চৌধুরী আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস