,

মাশরাফি নয়, কুমিল্লার আইকন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : গত দুই মৌসুম তামিম ইকবাল খেলেছিলেন চিটাগাং ভাইকিংসের হয়ে। এবার আর সেই ঘরে নেই। চিটাগাং ছেড়ে তামিম এবার যোগ দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসে। ইতোমধ্যে টাইগার ওপেনারের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা অনেকটাই সেরে ফেলেছে কুমিল্লা।

অপরদিকে কুমিল্লাকে শিরোপা পাইয়ে দেয়া দলনেতা মাশরাফি বিন মুর্তজাকে এবার ছেড়ে দিয়েছে দলটি। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক এবার যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে।

শুধু আইকন খেলোয়াড় তামিমকেই নয়, দেশি-বিদেশি বেশ কয়েকজন খেলোয়াড়কে দলভুক্ত করেছে কুমিল্লা। দেশি খেলোয়াড়দের মধ্যে গতবারের ওপেনার ইমরুল কায়েসকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। সঙ্গে ওপেনার লিটন দাস ও অলরাউন্ডার সাইফউদ্দিনকে দলভুক্ত করেছে কুমিল্লা।

এ প্রসঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মিডিয়া ম্যানেজার খান নয়ন বলেন, ‘কেবল দেশি নয়, বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় আমরা ইতোমধ্যে নিশ্চিত করেছি। কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে ফিরিয়ে আনা হয়েছে। তিনি দল গোছানোর কাজ করছেন।’

এখন পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ানসের ক্রিকেটারের তালিকা:

দেশি: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস ও সাইফউদ্দিন।

বিদেশি: শোয়েব মালিক, হাসান আলি, ফাহিম আশরাফ, ফাখর জামান ও ইমরান খান জুনিয়র (পাকিস্তান), মোহাম্মদ নবী, রশিদ খান (আফগানিস্তান), কলিন মুনরো (নিউজিল্যান্ড ) এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজ (শ্রীলঙ্কা)।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে