,

অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন: সাজা কমলেও জরিমানা বেড়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : সাজার মেয়াদ কমিয়ে ও জরিমানা বাড়িয়ে ‘মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) আইন-২০১৭’–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।

সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আশরাফ শামীম সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান।

বিদ্যমান আইনে কোনো বিধান লঙ্ঘন করলে অথবা লঙ্ঘনের সহায়তা করলে সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন তিন বছর মেয়াদে সশ্রম কারাদণ্ড অথবা কমপক্ষে তিন লাখ টাকা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান আছে। এখন প্রস্তাবিত আইনে কয়েকটি ভাগে এই সাজার বিধান রাখা হয়েছে। যেমন: কোনো ব্যক্তি নিকট আত্মীয় সম্পর্কে মিথ্যা তথ্য বা তথ্য প্রদানে উৎসাহিত বা ভীতি দেখালে এই আইনের অধীনে তা অপরাধ হবে এবং সে জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া যাবে। উল্লেখিত বিধান ছাড়াও এই আইনের অন্যান্য বিধান লঙ্ঘন করলে অথবা লঙ্ঘনে সহায়তা করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। এই রকম আরও কয়েকটি ভাগে সাজা রাখা হয়েছে।

প্রস্তাবিত আইনে অঙ্গপ্রত্যঙ্গ দেওয়ার ক্ষেত্রে নিকট আত্মীয়ের সংজ্ঞায় নাতি-নাতনি, খালাতো ভাইবোনসহ সম্পর্কের পরিধি আরও বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রস্তাবিত আইন অনুযায়ী কোনো হাসপাতাল সরকারের অনুমতি ছাড়া অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন করতে পারবে না। এই আইন পাস হওয়ার পর ৬০ দিনের মধ্যে এই অনুমোদন নিতে হবে। তবে যেসব সরকারি হাসপাতালে বিশেষায়িত ইউনিট আছে তাদের এই অনুমতি লাগবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে