,

খালেদা জিয়া দেশে সংঘাত-অশান্তির ষড়যন্ত্র করছেন : ইনু

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে সংঘাত-অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছেন।তার এজেন্ডা নির্বাচন নয়। আসল উদ্দেশ্য অসাংবিধানিক অস্বাভাবিক সরকার আনা।

রবিবার জাসদের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার। বক্তব্য দেন, দলের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আফজাল হোসেন খান জকি, ওবায়দুর রহমান চুন্নু প্রমুখ।

ইনু বলেন, সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠান করাই গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রধান কর্তব্য। গণতন্ত্র-নির্বাচনে যুদ্ধাপরাধীরা যেমন হালাল না, তেমনই আগুন সন্ত্রাসীরাও হালাল না।

তিনি বলেন, প্রয়াত নেতা জাফর সাজ্জাদ খিচ্চু রাজনীতিতে সততা ও সাহসের যে পরিচয় দিয়েছেন, তা অনুকরণীয়। তিনি আমৃত্যু শ্রমিক-গরীব-মেহনতি মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছেন।

এ জাতীয় আরও খবর

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী