,

‘নির্বাচন বানচালের ক্ষমতা বিএনপির নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপির নেই। শুক্রবার বিকেলে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাভারের আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতে বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন। ছেলের সাথে সলাপরমর্শ করে বিএনপি নেত্রীর আন্দোলন করে লাভ নেই। নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই হবে। এতে করে দেশে বিএনপির কোন আন্দোলন করে লাভ নেই।

বর্তমান সরকার কঠোর হাতে জঙ্গি দমন করছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, জঙ্গিরা আর নতুন করে দেশে কোনো কিছু করতে পারবে না। কত্তমী মাদ্রাসাকে স্বীকৃতি দেয়ায় একটা বড় সাফল্য বলে জানান তিনি। এসময় তিনি আগামী একাদশ জাতীয় নির্বাচনে ভোটারদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান।

মতবিনিময় সভায় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকিল খন্দকার, সাধারণ সম্পাদক নাছির উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্ল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে