,

কন্তার স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে ভেনাস

news-image

স্পোর্টস ডেস্ক :গত ৪০ বছরের মধ্যে প্রথম ব্রিটিশ নারী হিসেবে উইম্বলডনের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না জোহানা কন্তার। ব্রিটিশ নাম্বার ওয়ান কন্তার স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে উঠেছেন মার্কিন তারকা ভেনাস উইলিয়ামস।

বৃহস্পতিবার সেন্টার কোর্টে সেমিফাইনালে সরাসরি সেটে হেরেছেন ২৬ বছর বয়সি কন্তা। ৩৭ বছর বয়সি ভেনাস ৭৩ মিনিটেই ৬-৪, ৬-২ গেমে জেতেন।

১৯৯৪ সালে মার্টিনা নাভ্রাতিলোভার পর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠলেন ভেনাস উইলিয়ামস।

 

রোববারের ফাইনালে ভেনাসের প্রতিপক্ষ স্পেনের গার্বিনে মুগুরুজা। ১৪তম বাছাই মুগুরুজা ‍শেষ চারে স্লোভাকিয়ার মাগদালেনা রিবারিকোভাকে হারিয়ে ফাইনালে উঠেছেন।

২০১৬ ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন মুগুরুজা ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের লক্ষ্যে রোববারের ফাইনালে নামবেন। আর ভেনাসের সামনে তার ছোট বোন ও বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের অনুপস্থিতিতে শিরোপা উইলিয়ামস পরিবারে ধরে রাখার চ্যালেঞ্জ।

১৯৭৭ সালে সর্বশেষ ব্রিটিশ নারী হিসেবে উইম্বলডনের ফাইনালে খেলেছিলেন ভার্জিনিয়া ওয়েড। সেবার তিনি চ্যাম্পিয়নও হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা