,

দুই বছরের জন্য রিয়াল ছাড়লেন রদ্রিগেজ

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল বিশ্বকাপে আলো ছড়ানোর পর হামেস রদ্রিগেজের ব্যাপারে আগ্রহ দেখায় রিয়াল মাদ্রিদ। স্বপ্নের ক্লাবটিতে খেলার আগ্রহ ছিল রদ্রিগেজেরও। তাই রিয়ালে যোগ দেন কলম্বিয়ান এই মিডফিল্ডার। এখনই অবশ্য রিয়াল থেকে বিদায় নেননি। তবে বায়ার্ন মিউনিখে ধারে খেলতে দুই বছরের জন্য রিয়াল ছাড়লেন রদ্রিগেজ।

দুই বছরের জন্য রদ্রিগেজের বায়ার্নে ধারে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন জার্মান ক্লাবটির চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগ। বলেন, ‘রদ্রিগেজের সঙ্গে চুক্তি করতে পেরে আমরা খুশি। তাকে দলে পেতে মুখিয়ে ছিলেন কোচ কার্লো আনচেলোত্তি। রিয়াল মাদ্রিদে আনচেলোত্তি কোচ থাকাকালীন দুজনের বোঝাপড়া ভালো ছিল।’

রদ্রিগেজের প্রশংসায় বায়ার্ন চেয়ারম্যান যোগ করেন, ‘রদ্রিগেজ একজন প্রতিভাবান ফুটবলার। গোল স্কোরারও। অনেক গোল করতে পারে। ম্যাচের নিয়ন্ত্রণ রাখতেও পারদর্শী। তাকে পাওয়ায় আমাদের দল আরও শক্তিশালী হয়েছে; এটা প্রশ্নাতীত।’

২০১৪ সালে মোনাকে ছেড়ে রিয়ালে যোগ দেন রদ্রিগেজ। রিয়ালের হয়ে ১১১টি ম্যাচ খেলেছেন এই কলম্বিয়ান। নামের পাশে যোগ করেছেন ৩৬ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪১ গোল। তাকে পেয়ে বায়ার্নের এমন উচ্ছ্বসিত হওয়ারই কথা।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ