,

রিয়াজ-মিশা সওদাগরের সিনেমা না চালানোর ঘোষণা

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক রিয়াজ ও খল অভিনেতা মিশা সওদাগর অভিনীতি এবং খোরশেদ আলম খসরু প্রযোজিত সিনেমা প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রদর্শক সমিতি। মঙ্গলবার ( ১১ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা।

ঈদুল ফিতরে যৌথ প্রয়োজনায় ‘বস টু’ ও ‘নবাব’ মুক্তি দেয়ার জেরে শারীরিকভাবে লাঞ্ছিত হন মধুমিতা প্রেক্ষাগৃহের মালিক ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।

ওই হামলার প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক কাজী শোয়েব রশিদ।

তিনি আরো বলেন, রিয়াজ ও মিশা সওদাগর অভিনীত কোনও চলচ্চিত্র সিনেমা হলে প্রদর্শিত হবে না। একইভাবে খোরশেদ আলম খসরু প্রযোজিত কোনো চলচ্চিত্রও প্রদর্শিত হবে না কোনো প্রেক্ষাগৃহে।

প্রদর্শক সমিতির লিখিত বক্তব্যে বলা হয়, ব্যবসায়িক স্বার্থ বিবেচনায় ঈদে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘বস টু’ ও ‘নবাব’ এর পক্ষে অবস্থান নিয়েছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতি। এ কারণে সেন্সর বোর্ডের সামনে প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের সদস্য ইফতেফার উদ্দিন নওশাদের উপর হামলা চালায় অভিনেতা রিয়াজ, মিশা সওদাগর ও প্রযোজক খোরশেদ আলম খসরু এবং তাদের সহযোগীরা।

এদিকে, রোববারাই শিল্পী-কলাকুশলীদের আন্দোলনের মুখে একটি নীতিমালা প্রণয়নের আগ পর্যন্ত যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত