,

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মঈন আলী

news-image

স্পোর্টস ডেস্ক :লর্ডস টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। আর এতে টেস্টের অলরাউন্ডারদের মধ্যে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠেছে মঈন আলী। সতীর্থ বেন স্টোকসকে পিছনে ফেলে চার নম্বরে জয়গা করে নিয়েছেন ইংলিশ এই অলরাউন্ডার।

এক ধাপ পেছনে পঞ্চম স্থানে স্টোকস। আর তালিকায় আগের মতোই শীর্ষে রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন মঈন। এরপর দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। ১১১ রান দিয়ে মোট নিয়েছেন ১০ উইকেট। আর তাতেই প্রোটিয়াদের ২১১ রানে হারায় ইংল্যান্ড। এই কীর্তিতে ক্যারিয়ার সেরা স্থানেই পৌঁছুলেন মঈন।

বোলারদের র‌্যাংকিংয়েও ক্যারিয়ার সেরা স্থান পেয়েছেন। প্রথমবারের মতো ৯ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষ ২০-এ। একইভাবে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮৭ রান করে ব্যাটসম্যানদের তালিকাতেও এগিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার