,

কারাগারে ‘বজরঙ্গি ভাইজান’ অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : চেক জালিয়াতি মামলায় অভিনেত্রী অলকা কৌশল ও তার মাকে নিম্ন আদালতের দেয়া ২ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছেন পাঞ্জাবের সাঙ্গরুর একটি আদালত।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের বজরঙ্গি ভাইজান সিনেমায় কারিনার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অলকা। এছাড়া ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত কুইন সিনেমায় কঙ্গনা রাণৌতের মায়ের ভূমিকাতেও অভিনয় করেন তিনি।

সিরিয়াল বানাবেন বলে অবতার সিং নামের এক কৃষকের কাছ থেকে ৫০ লাখ রুপি ঋণ নিয়েছিলেন অলকা ও তার মা। কিন্তু পরবর্তীতে সেই অর্থ আর ফেরত দেননি। অবতার সিং যখন তার অর্থ ফেরত চান তখন তাকে ২৫ লাখ রুপির দুটি চেক দেন তারা। কিন্তু সেই চেকও নাকি ভুয়া ছিল। অবতার সিংয়ের আইনজীবী সুখবীর সিং পুনিয়ার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, অবতার সিং ফুলের ব্যবসায়ী। একটি শুটিং সেটে অলকার সঙ্গে তার বন্ধুত্ব হয়। পাওনা অর্থ না পেয়ে অবতার সিং ২০১৫ সালে মালেরকোটলায় স্থানীয় আদালতের শরণাপন্ন হন। এ মামলায় আদালত অলকা ও তার মাকে দুই বছরের কারাদণ্ড দেন। এরপর অলকা ও তার মা মুক্তি চেয়ে সাঙ্গরুর আদালতে যান। কিন্তু সম্প্রতি এক শুনানিতে বিচারক নিম্ন আদালতের রায় বহাল রাখেন। অভিনেত্রী অলকা ও তার মা এখন সাঙ্গরুর জেলা কারাগারে রয়েছেন।

বলিউড সিনেমা ছাড়াও মারাঠি সিনেমা এবং ‘কবুল হ্যায়’, ‘স্বরাগিনি’ এবং ‘কুমকুম’ টিভি সিরিয়ালে কাজ করেছেন অলকা।

এ জাতীয় আরও খবর

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২