,

ধর্ষণের কথা স্বীকার করেনি ইভান!

news-image

নিউজ ডেস্ক : বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে বাসায় ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি বাহাউদ্দিন ইভান এখনও ধর্ষণের দায় স্বীকার করেনি। তরুণীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া তিনটি মোবাইল ফোনের একটিও উদ্ধার হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা এবং পুলিশের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছেন। যদিও গ্রেফতার হওয়ার পর ইভান র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে, গত শুক্রবার ( ৭ জুলাই) র‌্যাবের সংবাদ সম্মেলনে এ দাবি করেছিলেন বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান।

আজ রবিবার (১০ জুলাই) পুলিশ রিমান্ডে ইভানকে জিজ্ঞাসাবাদের তৃতীয় দিন চলছে। গত শুক্রবার (৮ জুলাই) ঢাকা মহানগর মুখ্য হাকিম আসামিকে বনানী থানা পুলিশের হেফাজতে রেখে চার দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন।

বনানী থানা পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সুলতানা আক্তার বলেন, ‘আসামি বাহাউদ্দিন ইভানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সে এখনও ধর্ষণের কথা স্বীকার করেনি।’

ওই তরুণীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘তদন্তাধীন বিষয় নিয়ে আর কোনও কথা বলা যাবে না।’

যদিও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে গ্রেফতার হওয়ার পরপরই আসামি ইভান র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে বলে গত শুক্রবার ( ৭ জুলাই) র‌্যাবের সংবাদ সম্মেলনে জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান । এরপর তারা বনানী থানা পুলিশের কাছে ইভানকে হস্তান্তর করে। ঘটনার কিছু আলামত ও তথ্যের নথিও সরবরাহ করেছিল র‌্যাব।

র‌্যাবের কাছে ধর্ষণের বিষয়ে স্বীকারোক্তির পর বনানী থানা পুলিশের জিজ্ঞাসাবাদে অস্বীকার করার কারণ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা কোনও মন্তব্য করতে রাজি হননি।

বনানী থানার ওসি ফরমান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্তাধীন বিষয়ের কোনও তথ্য প্রকাশ করা যাবে না ‘

তবে নাম প্রকাশ না করার শর্তে বনানী থানা পুলিশের একজন উপ-পরিদর্শক বলেন, তরুণীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে কিছু আলামতের নমুনা, ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডির কাছে পাঠানো হয়েছে।

বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন বলেন, ‘আগামীকাল মঙ্গলবার (১১ জুলাই) চার দিনের রিমাণ্ড শেষ হবে। বুধবার (১২ জুলাই) ইভানকে আদালতে হাজির করা হবে।’

উল্লেখ্য, গত ৪ জুলাই বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ইভান তার পূর্বপরিচিত এক তরুণীকে বাসায় দাওয়াত দিয়ে ডেকে নেয় এবং ধর্ষণ করে। ৫ জুলাই ওই তরুণী বনানী থানায় ইভানের বিরুদ্ধে এই অভিযোগ অভিযোগ করেন। এরপর তরুণীকে নিয়ে ইভানের বাসায় অভিযান চালায় পুলিশ। তাকে না পেয়ে ওই দিন দুপুরেই পুলিশ তরুণীর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে। ইভান পালিয়ে গিয়ে নারায়ণগঞ্জে খালার বাসায় আশ্রয় নিলে, র‌্যাব তাকে সেখান থেকে গ্রেফতার করে।বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস