,

কিরণমালার সেই অভিনেত্রীর আবেদনময়ী লুক

news-image

সায়ন্তনী গুহঠাকুরতা একজন ভারতীয় অভিনেত্রী।  কিরণমালা সিরিয়ালে অভিনয় করে সবার নজরে এসেছেন। তারপর থেকেই একে একে নতুন নতুন ধারাবাহিকে কাজ করে যাচ্ছেন।

তবে, ‘কিরণমালা’ ধারাবাহিকের পরে এখন আপাতত ছবির দিকেই বেশি মন দিয়েছেন তিনি। এবছরই মুক্তি পেয়েছে ‘মন শুধু তোকে চায়’। এর পরে বছরের শেষে আসছে ‘সমান্তরাল’। দু’টি ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি।

সম্প্রতি সায়ন্তনী গুহঠাকুরতা বেড়িয়ে এলেন থাইল্যান্ড থেকে। এই নিয়ে সপ্তমবার থাইল্যান্ড যাত্রা তাঁর। এবারে কোথায় কোথায় ঘুরলেন, কেমন ছিল অভিজ্ঞতা, জানালেন নিজেই।

বেড়াতে প্রচণ্ড ভালবাসেন। সুযোগ পেলেই বেড়িয়ে পড়েন কখনও বন্ধুদের সঙ্গে আবার কখনও একা। গত ৩০ জুলাই রাতের ফ্লাইটেই কলকাতা থেকে রওনা দিয়েছিলেন ব্যাংককের উদ্দেশে। সঙ্গে দুই বান্ধবী।

‘‘আসলে ওখানে আমাদের একটা শো ছিল কিন্তু তার পরে আমরা আরও দু’দিন থেকে গেলাম’’, বললেন সায়ন্তনী, ‘‘মেকমাইট্রিপ থেকে বুক করে নিলাম হোটেল। থাইল্যান্ড আমি আগে অনেকবার গেছি। একদম একাও গেছি একবার। অনেক জায়গা ঘোরা আমার ওখানে। এবারে গিয়েছিলাম হুয়াইন। ওটা একটু রিমোট জায়গা। ওখানকার বিশেষত্ব এটাই যে বিচটা দারুণ, একদম কোনও ভিড়ভাট্টা নেই আর আমরা যেখানে ছিলাম, র‌্যাডিসন ব্লু রিসর্টটা অসাধারণ, ওখানকার পুলটা বিশেষ করে এত ভাল!’’

সায়ন্তনী থাই ফুড খেতে খুব ভালবাসেন। বললেন, ‘‘আমার দুই বান্ধবী ইন্ডিয়ান ফুডই বেশি খেয়েছে ওখানে কিন্তু আমি থাই ফুডই খেয়েছি কারণ আমার খুব ফেভারিট। আগে এতবার এসেছি, অনেক কিছুই খেয়েছি সে বেবি শার্ক হোক বা অন্য সি ফুড। এবারে অয়স্টার ট্রাই করেছি। আর ওখানে ফ্রুটস খেয়েছি প্রাণ ভরে। থাইল্যান্ড হল ড্রাগনফ্রুটের দেশ। কলকাতায় তো ওটা খুব বেশি পাওয়া যায় না! তাছাড়া অন্যান্য ফলও ওখানে খুব ফ্রেশ পাওয়া যায়। র‌্যাডিসন ব্লু-এর ব্রেকফাস্টটা এত ভাল ছিল। প্রচুর ফ্রেশ ফ্রুটস থাকত ওখানে।’’

তিনদিনের ট্রিপ শেষে কলকাতা ফিরেই পরের ট্রিপের প্ল্যান শুরু করে দিয়েছেন তিনি। এই মাসের শেষেই ইন্ডাস্ট্রির বন্ধুরা মিলে যাবেন গোয়া। ‘‘গোয়াও আমার সাতবার ঘোরা হয়ে গেছে। এবারে যাচ্ছি মনসুনে গোয়া এনজয় করতে। গ্রুপটাও একটু বড়। আমাকে আসলে ট্রাভেল ফ্রিক বলতে পারো। সুযোগ পেলেই বেরিয়ে পড়ি।’’

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস