,

এই দ্বীপে নিষিদ্ধ নারীরা, প্রবেশাধিকার শুধু পুরুষের

news-image

জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে জাপানের প্রাচীন ধর্মীয় স্থান ওকিনোশিমা দ্বীপকে। কিন্তু সেখানে নারীদের যাওয়া নিষিদ্ধ। যা বিশ্বজুড়ে বিতর্কিত একটি বিষয়। কিন্তু কেন সেখানে নারীদের যেতে দেয়া হয় না তা জানতে হলে জানতে হবে পেছনের ইতিহাস।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই ওকিনোশিমা দ্বীপেই রয়েছে ওকিতসু উপাসনালয়। সমুদ্রে নাবিকদের সুরক্ষার জন্য প্রার্থনা করার জন্য সপ্তদশ শতকে এটি নির্মাণ করা হয়েছিল।

তবে ওই দ্বীপে পা রাখার আগে পুরুষদের জামাকাপড় খুলে রাখতে হয়, বিশেষ পদ্ধতিতে নিজেদের শুদ্ধ ও পরিচ্ছন্ন করে নিতে হয়। দ্বীপ ছেড়ে যাওয়ার সময় সেখান থেকে তাদের কোনো স্মারক নিয়ে যাওয়ারও অনুমতি দেওয়া হয় না।

এমন কী ওই দ্বীপে যাওয়ার পর কী ঘটেছে, সেটাও তারা অন্য কাউকে বলতে পারেন না।

এই দ্বীপে নারীদের প্রবেশ নিষেধ।

তবে সংবাদমাধ্যমজাপান টাইমস বলছে, উপাসনালয়টি নির্মাণের অনেক আগে থেকেই সমুদ্রগামী জাহাজের নিরাপত্তার জন্য এবং কোরিয়া ও চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য সেখানে প্রার্থনা করার চল ছিল। বিদেশ থেকে আনা হাজার হাজার শিল্পসামগ্রী ওই দ্বীপ থেকে পাওয়া গেছে। কোরিয়া উপদ্বীপ থেকে আনা বহু সোনার আংটিও তার মধ্যে ছিল।

নারীদের প্রবেশ নিষেধ এই দ্বীপে।

প্রতি বছর মাত্র একটি দিন ২৭ মে, ওই দ্বীপে দর্শনার্থীরা আসতে পারেন। তবে দর্শনার্থীদের সব প্রাচীন রীতিনীতি অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়।

দর্শনার্থীর মোট সংখ্যাও কিছুতেই ২০০ ছাড়াতে পারবে না। তবে সবচেয়ে বিতর্কিত যে বিষয়টি, তা হলো তাদের সবাইকে পুরুষই হতে হবে! সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২