সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের সঙ্গে অ্যাঞ্জেলিনা জোলির ডেটিং প্ল্যান!

news-image

বিনোদন ডেস্ক : গতবছর ১৯ সেপ্টেম্বর থেকে আলাদা থাকতে শুরু করেছেন হলিউড দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। এরমধ্যে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ অনুষ্ঠিত হয়, সেই সঙ্গে সন্তানদের একক অভিভাবকত্ব পান জোলি। পিটও মাঝেমধ্যে সন্তানদের দেখা পাবেন। এই পর্যন্ত ঠিকই ছিল সব। হঠাৎ শোনা যাচ্ছে, নতুন প্রেমিকের সঙ্গে ডেটে যাওয়ার প্ল্যান করছেন জোলি!

বিচ্ছেদের পর থেকেই সন্তানদের সঙ্গে সময় ব্যয় করতে দেখা গেছে জোলিকে। অপরদিকে বেশ বিমর্ষ হয়ে পড়েছেন ব্র্যাড পিটও। এমন অনেক গুঞ্জন শোনা গেছে, বিচ্ছেদের পর থেকে নাকি দুজনেই নতুন প্রেমিক প্রেমিকা খুঁজে নিয়েছেন। সে খবরের যদিও কোন সত্যতা পাওয়া যায় নি। তবে ‘হলিউড লাইফ’ নামের এক সংবাদমাধ্যমের দাবি, জোলি নাকি এক ব্রিটিশ ব্যক্তির সঙ্গে প্রেম করার পরিকল্পনায় ব্যস্ত আছেন।

এটি যে নিতান্তই গুজব- সেটি প্রমাণ করলো আরেকটি সংবাদমাধ্যম। ‘গসিপকপ’ নামের এই সংবাদ মাধ্যমের দাবি, জোলির প্রেম সংক্রান্ত যত তথ্য দেয়া হচ্ছে, সেগুলো গুজব ছাড়া কিছুই নয়। গুঞ্জন ছড়ানো সেই খবরের শিরোনাম ছিলো এমন- ‘পিটের থেকে আলাদা হওয়ার পর সিরিয়াস প্রেমের সম্পর্কের জন্য তৈরি হচ্ছেন জোলি।’ তবে এই সূত্রের দাবি, সন্তানদের নিয়ে একাকী থাকা উপভোগ করছেন মার্কিন অভিনেত্রী।

অনেকেই ভেবেছিলেন, বিচ্ছেদের পর নতুন সঙ্গী খুঁজতে ব্যস্ত হয়ে পড়বেন জোলি। কিন্তু তেমন কিছুই হয় নি। জোলি এখন দিনের প্রতিটা সময় ‘মা’ রূপে সন্তান দেখভালের কাজ উপভোগ করছেন। বর্তমানে সন্তানরাই তার ভালোবাসা। এত দ্রুত নতুন সম্পর্কে জড়াতে চাইছেন না তিনি নিজেও।

সূত্র: গসিপকপ.কম

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা