,

‌’দেশের জনগণ খালেদা জিয়ার দুঃশাসনে ফিরে যাবে না’

news-image

খুলনা প্রতিনিধি : দেশের জনগণ আর খালেদা জিয়ার দুঃস্বপ্নের দুঃশাসনে ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ৮ বছরের মধ্যে ৮ মিনিটও রাস্তায় নামতে পেরেছে? তাদের সেই সক্ষমতা নেই।

সোমবার সকালে খুলনা সার্কিট হাউজে খুলনা সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দলে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে। নবায়নের সময় যারা আমাদের চেতনার বাইরের লোক এবং যারা খারাপ লোক তাদেরকে বাদ দেয়া হবে। নেতাদেরকে সে ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তিনি বলেন, ইউনেস্কোর যে আপত্তি ছিল সেটা তারা প্রত্যাহার করেছে। কিছু কিছু শর্ত তারা দিয়েছে, দেশের স্বার্থে পরিবেশের স্বার্থে যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা গ্রহণ করব। এছাড়া দেশে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা