,

বিসর্জন’র স্মৃতি উসকে ফিরছে আবির-জয়া জুটি

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি বাংলা ছবির অন্যতম সেরা জুটি হলো আবির চট্টোপাধ্যায় ও জয়া আহসান। বিসর্জনে তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের। আবারও বড়পর্দায় ফিরতে চলেছে এই জুটি। ছবির নাম ‘আমি জয় চ্যাটার্জ্জী’। তবে এই ছবিতে যে তাঁদের রসায়ন ‘বিসর্জন’-এর থেকে একেবারেই আলাদা তা বোঝা গেল সদ্য মুক্তি পাওয়া ছবির ট্রেলার দেখে।

‘হ্যালো কলকাতা’, ‘ডামাডোল’ ও ‘এইট্টি নাইন’-এর পর আবারও ফিরছেন পরিচালক মনোজ মিশিগান। এবার সাইকোলজিকাল থ্রিলারকেই ছবির বিষয় হিসাবে বেছে নিয়েছেন তিনি। ‘আমি জয় চ্যাটার্জ্জী’ আসলে ব্যবসায়ী জয় চ্যাটার্জ্জীর গল্প। নাম ভূমিকায় দেখা যাবে অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। যিনি স্বভাবে খুবই উদ্ধত। শুধু উদ্ধতই নয়, জয় আসলে খুবই স্বার্থপর। নিজের ব্যবসার বাইরে, নিজের উন্নতির বাইরে আর কোনও কিছুকেই গুরুত্ব দেন না তিনি। তাঁর কাছে তিনি নিজেই একমাত্র গুরুত্বপূর্ণ। এরকম একজন আত্মমগ্ন, আত্মকেন্দ্রিক জয় পাত্তা দেন না কারোর আবেগ, অনুভূতির। কিন্তু একদিন হঠাৎই হারিয়ে যান তিনি। কেউ কি তাঁকে অপরহণ করল, নাকি এমনিই গা ঢাকা দিলেন জয়? সেই তদন্তে নামে পুলিশ। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন শতাফ ফিগার। অন্যদিকে হারিয়ে যাওয়ার পরই জয় চ্যাটার্জ্জী অনুভব করেন যে, আসলে ‘আমি’ ব্যাপারটা খুবই অস্থায়ী, খুব সহজেই একটা মানুষ হারিয়ে যেতে পারে। এই টানাপোড়েন নিয়েই দানা বেঁধেছে ছবির চিত্রনাট্য।

শুটিং হয়েছে কলকাতা ও সিকিমে। ছবির ট্রেলার দেখেই বাড়ছে প্রত্যাশা। এর আগেও থ্রিলারে দেখা গিয়েছে আবিরকে। তবে সেইসব ছবির থেকে যে বেশ আলাদা ‘আমি জয় চ্যাটার্জ্জী’, তার আঁচ পাওয়া গেল ছবির ট্রেলার থেকেই। তবে এ তো শুধু ট্রেলার, বড়পর্দায় ছবির অপেক্ষায় দর্শকরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে