সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে তিন খানের মধ্যে আমিরই সেরা

news-image

বিনোদন ডেস্ক :তিন দশক ধরে খান পদবিধারী তিন নায়ক বলিউডের বক্স অফিস শাসন করে আসছেন। এরা হলেন- সালমান, শাহরুখ ও আমির। কিন্তু ব্লকবাস্টার চলচ্চিত্র ‘দঙ্গল’ প্রমাণ করে দিল যে, খানদের মধ্যে বর্তমানে ‘কিং’ বা রাজা হচ্ছেন আমির খান।

১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে হিন্দি চলচ্চিত্র শিল্পের সুপারস্টার আমির খান, সালমান খান ও শাহরুখ খান ‘খানস অব বলিউড’ নামে পরিচিত। খবর এএফপি’র।

আমির খানের সর্বশেষ সিনেমা ‘দঙ্গল’ যেখানে রেকর্ড ভঙ্গ করেই চলছে, সেখানে বিগত চার বছরে সালমান খানের একটি সিনেমা ফ্লপ করেছে এবং শাহরাখ খানের কোন সিনেমাই বড় ধরনের হিট করেনি। তাই ‘কিং খান’-এর মুকুটটা আমিরের মাথাতেই শোভা পাচ্ছে।

গত বছরের ডিসেম্বর মাসে ভারতে মুক্তি পায় ‘দঙ্গল’। এরপর থেকেই সিনেমাটি অভাবনীয় সাফল্যের দিকে যাচ্ছে। সিনেমাটি খুব দ্রুত স্মরণকালের সবচেয়ে বেশি আয় করে ফেলেছে। বিশ্বব্যাপী সিনেমাটি প্রায় ২ হাজার কোটি রুপি আয় করেছে।

সিনেমাটিতে আমির খান কুস্তির কোচ মহাবীর সিংহ ফোগাতের চরিত্রে অভিনয় করেন। তিনি তার মেয়ে গীতা ও ববিতা ফোগাতকে চ্যাম্পিয়ন কুস্তিগীর হবার জন্য প্রশিক্ষণ দেন।

গীতা ২০১০ সালের কমনওয়েলথ গেমসে ভারতের পক্ষে স্বর্ণপদক জয় করে। ববিতা ২০১৪ সালের আসরে শীর্ষস্থান অধিকার করে।

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত আমির খান অভিনীত সিনেমা পিকে ব্যাপকভাবে দর্শক নন্দিত হয়। কমেডি ধাঁচের বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর সিনেমাটি বলিউডের সর্বকালীন সফল ছবি হিসেবে স্থান করে নেয়। সিনেমাটিতে ভারতে যে ধর্মীয় কুসংস্কার রয়েছে তা তুলে ধরা হয়েছে।

সিনেমা পরিবেশক অক্ষয় রাতি বলেন, গড়ে প্রতি দুই বছরে আমির খানের একটি সিনেমা মুক্তি পায়। অন্যদিকে প্রতিবছর গড়ে সালমান ও শাহরুখ খানের দুটি সিনেমা মুক্তি পায়।

রতি আরো বলেন, সালমান খানের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো সাধারণত ব্লকবাস্টার হিট হয়। তবে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টিউবলাইট’ সফল হয়নি। সিনেমাটিতে সালমান খান একজন গ্রামের সহজ সরল বোকা যুবকের চরিত্রে অভিনয় করেন।

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে শাহরুখ খানের বড় কোন হিট সিনেমা নেই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা