,

কুকুরের মোটরসাইকেলযাত্রায় মাতল ফেসবুক

news-image

অনলাইন ডেস্ক : ভারতের দিল্লি শহরের ব্যস্ততম একটি সড়কে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধ। তাঁর কোলে ছোট একটি কুকুর। আর পেছনের আসনে আরো দুটি কুকুর। মোটরসাইকেলের গতি নিয়ে যেন কোনো চিন্তাই নেই কুকুর তিনটির। বরং ফুরফুরে বাতাসে জিভ নাড়িয়ে মোটরসাইকেল ভ্রমণ বেশ উপভোগ করছিল তারা।

এমন ঘটনা কি সচরাচর দেখা যায়? তাই সুযোগ পেয়ে মুঠোফোনে ভিডিও করে নেন কাহান বক্সি নামের এক তরুণ। তারপর সেটি পোস্ট করেন ফেসবুকে। ভিডিওটি ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

এ বিষয়ে বক্সি বলেন, ‘গত মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় আমরা কালকাজি যাচ্ছিলাম। সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই দৃশ্য চোখে পড়ে। দিল্লির বিকাশ মার্গ ও আইটিওর কাছে দৃশ্যটি দেখামাত্র ভিডিও করে রাখি।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ফেসবুকে ৩৯ হাজার ২৩৯ বার দেখা হয়েছে।

পরে ফেসবুকে ‘ডগস ডে আউট’ নামে একটি গ্রুপে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে অনেকেই মজার মজার মন্তব্য করেন।

একজন ফেসবুক ব্যবহারকারী বলেন, ‘আমি প্রায়ই এই সর্দারজিকে লক্ষ্মীনগর ফ্লাইওভার থেকে আইটিও ব্রিজের দিকে তাঁর পোষা প্রাণীগুলোকে নিয়ে যেতে দেখি।’

আরেকজন লেখেন, ‘এমন একটি দৃশ্য দেখা খুব দুর্লভ। আমি এনএইচ ২৪-এর সামনে তাঁকে দেখেছি।’

অনেকেই আবার কাজটি ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫