,

মেগা প্রকল্প সম্পন্ন করতে আরো এক মেয়াদ সময় চাইলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেগা প্রকল্পসমূহ সম্পন্ন করতে আওয়ামী লীগকে আরো এক মেয়াদ ক্ষমতায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে পরবর্তী আওয়ামী লীগ সরকারের সময় দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। আওয়ামী লীগ সরকারের সময়েই এই সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে এবং দল ক্ষমতায় থেকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলবে।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬-২০০১ সালের বিগত আওয়ামী লীগ সরকার ৫ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করেছে। দল ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় এসে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে।

তিনি বলেন, বর্তমানে আমরা ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করছি। আমরা একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করে দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে এই পরিকল্পনা গ্রহণ করেছি।

শেখ হাসিনা বলেন, ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে দশ বছর মেয়াদী একটি দীর্ঘ পরিকল্পনা সম্পন্ন করা হবে।

তিনি পরবর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে