,

এক সন্ধ্যায় শাবানা-আলমগীর-রুনার আড্ডা

news-image

বিনোদন ডেস্ক : তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লার বাসায় দারুণ এক আড্ডা হয়ে গেল দেশের সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবানা ও তাঁর প্রযোজক স্বামী ওয়াহিদ সাদিকের। দীর্ঘদিনের সহকর্মী আলমগীর ও রুনা লায়লার দেওয়া দাওয়াতে তাঁরা সেখানে যান। মেতে ওঠেন প্রাণবন্ত আড্ডায়।

রুনা লায়লার মোহাম্মদপুরের বাসায় আঁখি আলমগীর, শাবানা ও রুনা লায়লাগতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রুনা লায়লার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের বাসায় এই আড্ডায় আরও ছিলেন নাশিদ কামাল, আঁখি আলমগীর ও রুনা লায়লার পরিবারের সদস্যরা।

শাবানা ও রুনা লায়লামাস তিনেক হলো দেশের সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবানা ঢাকায় এসেছেন। পারিবারিক কাজ ছাড়া সাধারণত কোথাও বের হন না তিনি। এর মধ্যে একবার গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। এর বাইরে চলচ্চিত্রসংশ্লিষ্ট আর কোনো আড্ডা কিংবা অন্য কোথাও দেখা যায় না এই অভিনেত্রীকে।

রুনা লায়লার মোহাম্মদপুরের বাসায় চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক ও আলমগীরতিন যুগের অভিনয়জীবনে শাবানা অভিনীত সিনেমার সংখ্যা ২৯৯টি। এর মধ্যে ১৩০টিতে শাবানার বিপরীতে নায়ক ছিলেন আলমগীর। আর রুনা লায়লার গাওয়া বহু গানে সিনেমার পর্দায় ঠোঁট মিলিয়েছেন শাবানা।

রুনা লায়লার মোহাম্মদপুরের বাসায় শাবানা, রুনা লায়লা ও নাশিদ কামালশাবানার স্বামী ওয়াহিদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘আলমগীরের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক। বলা চলে, তিনি আমাদের পরিবারেরই সদস্য। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের বেশির ভাগ সিনেমায় তিনি অভিনয় করতেন। আলমগীর ও রুনার পক্ষ থেকে আমাদের দাওয়াত দেওয়া হয়। এমনিতেই তো আমাদের খুব একটা কোথাও যাওয়া হয় না। কিন্তু গতকাল সন্ধ্যার আড্ডাটা ছিল এক কথায় চমৎকার। পুরোনো দিনের অনেক বিষয় নিয়ে আমাদের মধ্যে আলাপ হয়েছে। এই আড্ডার কথা মনে থাকবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে