,

কবির খানকে ফিরিয়ে দিলেন হৃতিক!

news-image

 

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত বহুল আলোচিত সিনেমা টিউবলাইট। সিনেমাটির পরিচালক কবির খান। এ নির্মাতা জানিয়েছিলেন, তার পরবর্তী সিনেমায় অভিনয় করবেন হৃতিক রোশান। কিন্তু শেষ পর্যন্ত নাকি হৃতিক সিনেমাটিতে অভিনয় করতে রাজি হননি।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত টিউবলাইট সিনেমাটি বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি। দর্শকের মধ্যেও খুব বেশি সাড়া ফেলতে পারেনি। এর আগে কবির খানের ফ্যান্থম সিনেমাটি ফ্লপ হয়েছিল। এ জন্যই নাকি হৃতিক কবির খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হৃতিক রোশান অভিনীত ও আশুতোষ গোয়াড়িকর পরিচালিত মহেঞ্জোদারো সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। তবে কাবিল সিনেমার মাধ্যমে আবারো বক্স অফিস সাফল্য ফিরে পেয়েছেন হৃতিক। তাই সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে এ অভিনেতা এখন বেশ ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন বলেও প্রতিবেদনে জানানো হয়।

তবে হৃতিকের সিনেমা ফিরিয়ে দেওয়ার রেকর্ড মোটেও সুখকর নয়। এ অভিনেতা বেশ কিছু সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন যা তার অভিনয় ক্যারিয়ারের মাইলফলক হতে পারত। এর আগে স্বদেশ, রঙ দে বাসন্তি, দিল চাহতা হ্যায় সহ বেশ কিছু সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন হৃতিক।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত