,

রজনীকান্তের মেয়ের সংসারে ভাঙন

news-image

 

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেয়ে সৌন্দর্য রজনীকান্ত ও তার স্বামী রামকুমার অশ্বিনের মধ্যে চূড়ান্ত বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করেছেন চেন্নাইয়ের একটি পারিবারিক আদালত। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সৌন্দর্য ও অশ্বিন গত সাত মাস ধরে আলাদা ছিলেন। তাদের মধ্যে সমঝোতা না হওয়ায় আদালত তাদের বিচ্ছেদ মঞ্জুর করেছেন। এর আগে বিভিন্ন বিষয়ে বনিবনা হচ্ছিল না জানিয়ে এ জুটি বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন। এ দম্পতির বিচ্ছেদের পর তাদের একমাত্র সন্তান বেদ কার কাছে থাকবেন তা এখনো জানা যায়নি।

রজনীকান্ত ও লতা রজনীকান্তের দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে সৌন্দর্য। অন্য মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত। তার আরেক পরিচয় তিনি অভিনেতা ধানুশের স্ত্রী।

২০১০ সালে চেন্নাইয়ের ব্যবসায়ী অশ্বিনের সঙ্গে বিয়ে হয় সৌন্দর্য রজনীকান্তের। ২০১৬ সালের সেপ্টেম্বরে মাইক্রোব্লগিং সাইট টু্ইটারে প্রথম বিচ্ছেদের কথা জানান সৌন্দর্য। এরপর একই বছর ডিসেম্বরে বিচ্ছেদের আবেদন করেন।

২০১৪ সালে তামিল সিনেমা কোচাদাইয়ান-এর মাধ্যমে পরিচালক হিসেবে নাম লেখান সৌন্দর্য। এতে অভিনয় করেন রজনীকান্ত ও দীপিকা পাড়ুকোন। এটি প্রথম ভারতীয় সিনেমা যাতে মোশন ক্যাপচার টেকনোলজি ব্যবহার করা হয়। পরিচালক হিসেবে নাম লেখানোর আগে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেন সৌন্দর্য। দক্ষিণের বেশ কিছু জনপ্রিয় সিনেমায় গ্রাফিক ডিজাইনের কাজ করেছেন তিনি।

সৌন্দর্য পরিচালিত পরবর্তী সিনেমা ভিআইপি-টু। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ধানুশ ও বলিউড অভিনেত্রী কাজল। এতে আরো রয়েছেন আমালা পাল। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছেন ধানুশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে