,

সোনাক্ষীর স্কিপিং ভিডিও অনলাইনে

news-image

বিনোদন ডেস্ক : গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছে সোনাক্ষী সিনহা অভিনীত ছবি ‘নুর’। নারীকেন্দ্রিক এই ছবিতে সোনাক্ষীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এবার তাকে দেখা যাবে রাজেশ খান্নার ১৯৬৯-র হিট সিনেমা ‘ইত্তেফাক’এর রিমেকে। ওই সিনেমায় সোনাক্ষী সিনহার সঙ্গে দেখা যাবে অক্ষয় খান্না ও সিদ্ধার্থ মালহোত্রাকে। তার আগে সোনাক্ষীর ঘাম ঝরানোর একটি ভিডিও প্রকাশ্যে এলো। তাকে শর্ট ডেনিম পরে স্কিপিং করতে দেখা যাচ্ছে।

বলিউডে পা দেওয়ার সময় সোনাক্ষীর ওজন ছিল ৯০ কেজি। ‘দাবাং’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশের আগে ৩০ কেজি ওজন ঝরিয়েছিলেন তিনি। অবশ্য এর জন্য প্রচুর খাটাখাটনি করতে হয়েছিল সোনাক্ষীকে। চেহারা ধরে রাখার জন্য এখনও দু’বার জিমে যান তিনি। প্রোটিনসমৃদ্ধ খাবার খান।

২০১০-এ ‘দবাং’ ছবি দিয়েই বলিউডে অভিষেক হয়েছিল সোনাক্ষীর। পরবর্তীকালে তাকে বলতে শোনা গিয়েছে, ‘১৬ বছর বয়সে সিঁড়ি ভাঙতে গেলে কষ্ট হত।’ শরীর ভারী হলে সমস্যায় পড়তে হয়। নষ্ট হয়ে যায় নমনীয়তা। সোনাক্ষী দ্রুত তা উপলব্ধি করেন। ‘দবাং’ ছবির শ্যুটিং শুরুর আগে সালমান খানের উৎসাহে ওজন কমানোর দিকে নজর দেন সোনাক্ষী।

বিখ্যাত ফিটনেস প্রশিক্ষক ইয়াসমিন করাচিওয়ালার তত্ত্বাবধানেও ছিলেন সোনাক্ষী। তার সকাল ও দুপুরের খাবারের তালিকায় রয়েছে তাজা ফল, সবজি ও ডাল। মাছ, মুরগির মাংস, ডিমের সাদা অংশ থাকে রাতের খাদ্যতালিকায়।

এ জাতীয় আরও খবর

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা