,

কালীগঞ্জে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী জাপায়

news-image

 

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটের কালীগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

সোমবার কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সহকারী অধ্যাপক আব্দুস ছামাদ, প্রভাষক হাফিজ উদ্দিন, মাওলানা মুহম্মদ মাহবুবুর রহমান, জাকির হোসেন ও আব্দুল মজিদের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুলের হাতে ফুলের তোঁড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন। যোগদানকৃত নেতৃবৃন্দরা জাতীয় পার্টির ফরম পূরণ করে জাপার রাজনীতিতে পদার্পণ করে।

যোগদানকারী নেতাদের উদ্দেশ্যে রোকন উদ্দিন বাবুল বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ-বিএনপির শাসনের হতাশ। তারা জাতিকে সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া জাতিকে কিছুই দিতে পারে নাই। তাই মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। সারাদেশেই জাতীয় পার্টিতে যোগদানের হিড়িক পড়েছে।

তিনি বলেন, দেশবাসী শান্তিতে নেই। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অবক্ষয়, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, চারিদিকে হাহাকার। আর এ থেকে জাতিকে আলোর পথ দেখাতে এরশাদের বিকল্প নেই। তাই এই যোগদান দলকে ক্ষমতায় নিয়ে যেতে আমাদের আরো উৎসাহ যোগাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. নাজির হোসেন আহমেদ, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শামসুজ্জামান সবুজ, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম সুমন, যুব সংহতির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান জুয়েল, ছাত্রসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও রাজ্জাকুর ইসলাম রাজ্জাকসহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী