,

‘সাড়ে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে’

news-image

চালের বাজারে অস্থিরতাকে ‘কৃত্রিম সংকট’ দাবি করে খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেছেন, আমরা ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে চাল আমদানি করছি। ইতিমধ্যে ভিয়েতনাম থেকে ২৫০ মেট্রিক টন চাল এবং অন্য দেশ মিলে মোট সাড়ে ৪ লাখ মেট্রিক টন চাল পাইপলাইনে আছে। এ ছাড়া চাল আমদানির ওপর থেকে ট্যাক্সের হার কমিয়ে দেওয়া হয়েছে। ফলে বলা যায় শিগগিরই চালের দাম কমবে।

আজ বৃহস্পতিবার (২৯ জুন) সংসদে খাদ্য মন্ত্রণালয়ের জন্য ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত বরাদ্দকৃত খরচের মঞ্জুরি দাবির প্রস্তাবে আনীত ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, আমদানি হলে আমরা চালের কল ও মালিকদের সঙ্গে দামের বৈষম্যের কারণে চুক্তি করতে পারিনি। বর্তমানে মজুদ একটু কম। এটা আমি স্বীকার করি। সরকারের দাম আর বাজার দামের মধ্যে ফারাক থাকায় মে-জুন পর্যন্ত যে পরিমাণ চাল মজুদ থাকার কথা সেটা নেই।

তিনি বলেন, মে-জুন পর্যন্ত কমপক্ষে ৪ লাখ মেট্রিক টন চাল আমাদের ঘরে আসত। যদি চালের দাম বৃদ্ধি না পেত? সরকারের মূল্য আর বাজার মূল্যের মধ্যে যে পার্থক্য আছে সেটা যদি না থাকত। তাহলে এই দুই মাসে ৪ লাখ মেট্রিক টন চাল আসত। কিন্তু আমার ঘরে আছে মাত্র ৪-৫ হাজার মেট্রিক টন। আশা করি, আগস্টের মধ্যে ৩-৪ লাখ টন চাল আমাদের চলে আসবে। এপ্রিল পর্যন্ত আমাদের মজুদ ছিল সাড়ে ৩ লাখ মেট্রিক টন।

পচা গম আমদানি নিয়ে বিভিন্ন সময়ে তাকে ঘিরে সমালোচনার জবাব দিতে গিয়ে কামরুল ইসলাম বলেন, আমি বলতে পারি, অতীতে সাড়ে ১০ মাত্রার প্রোটিনের গম বাংলাদেশে আমদানি করা হয়েছে। যে গম বিদেশে, বিদেশিরাই খাওয়ার জন্য ব্যবহার করেন না। সেই গম বাংলাদেশে এসেছে। কিন্তু আমি গত এক বছর ধরে বাংলাদেশ সাড়ে ১২ মাত্রার প্রোটিনের গম আমদানি করেছি। এবার চাল আমদানির ক্ষেত্রেও উন্নত মানের চাল সংগ্রহ করছি। সাড়ে ১২ মাত্রার প্রোটিনের বাইরে কোনো গম বাংলাদেশে আমদানি করব না এটা আমরা জানিয়ে দিয়েছি।

-নিজস্ব প্রতিবেদক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে