,

শিগগিরই হলি আর্টিজানে হামলার চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নজিরবিহীন সন্ত্রাসী হামলার ঘটনার মামলার চার্জশিট শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের মন্ত্রী এ কথা জানান।

হলি আর্টিজানে হামলার একবছর পূর্তি হতে যাচ্ছে- তদন্ত কতদূর জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হলি আর্টিজান একবছর পূর্তি হতে যাচ্ছে। এখানে আমাদের শুধু দেশি নয়, ইটালিয়ান, জাপানিজ, ইন্ডিয়ান ও বাংলাদেশ বংশোদ্ভূত আমেরিকান নাগরিক নিহত হয়েছেন। ‘

তিনি বলেন, ‘আমরা সে জন্য অত্যন্ত দুঃখিত। আমাদের রাষ্ট্র, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু শোক প্রকাশ করেননি, যথাযোগ্য সেখানে যা করার তিনি তা করেছেন। আমাদের সেই দিনটা একটা টার্নিং পয়েন্ট ছিল। ‘

গত বছরের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গিরা হামলা চালিয়ে দুজন পুলিশ কর্মকর্তা ছাড়াও জিম্মি ২০ দেশি-বিদেশিকে নৃশংসভাবে হত্যা করে। ২০ জিম্মির মধ্যে ১৭ জনই ছিলেন বিদেশি। পরদিন ভোরে সেনাবাহিনীর অভিযানে ৫ জঙ্গিও নিহত হয়।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫