,

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

news-image

অনলাইন প্রতিবেদক : পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষেরা আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছেন। বুধবার গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ আবারও রাজধানীতে পা রাখছেন।

ঈদের ছুটি শেষ হয়েছে মঙ্গলবার। ফলে আজ বুধবার থেকে আবারও অফিস-আদালত সব খোলা থাকবে। এ কারণে কর্মস্থলে যোগ দিতে ঢাকা ছাড়া মানুষগুলো আবারও রাজধানীতে ফিরছেন। তবে আজ যারা অফিস করবেন তারা প্রায় সবাই রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এদের কেউ কেউ ভোর রাত, আবার কেউ কেউ ভোরে কিংবা সকালে এসে ঢাকায় পৌঁছেছেন।

সাতক্ষীরা থেকে ঢাকা আসা রকিব নামের এক চাকরিজীবী জানান, সকালে অফিসে যোগ দেওয়ার তাগিদে রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সকালে বাস থেকে নেমেছি। বাসায় গিয়ে ফ্রেস হয়ে অফিসে যাব।

তবে শুধু রকিব নয়, ঢাকা ফেরা অধিকাংশই আজ অফিস করবেন বলে রাতেই রওনা দেন। বাড়ি ফেরা অনেকেই ঈদের ছুটির পাশাপাশি অতিরিক্ত দুই/এক দিন ছুটি নিয়ে গিয়েছিলেন। ফলে ঢাকা আবারও জমজমাট হতে বেশ কয়েকদিন লাগবে। আজ/কাল অফিস শেষে হলে শুক্র ও শনিবার আবারও বন্ধ। তাই যারা অতিরিক্ত ছুটি নিয়েছিলেন তারা শনিবার দিনে কিংবা রাতে ঢাকায় ফিরতে পারেন। এরপর সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার আবারও চিরচেনা ঢাকাকে দেখতে পাবেন নগরবাসী।

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস