সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে ঈদ আনন্দে মেতে উঠেছে মানুষ

news-image

নিউজ ডেস্ক : ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই ভিন্নতা। ঈদের সেই আনন্দ উপভোগ করতে সব বয়সের আনন্দ পিপাসু মানুষের পদভারে মুখরিত সারা দেশের বিনোদন কেন্দ্রগুলো। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলো মুখরিত হয়ে উঠেছে। ঈদের দিন বিকেল থেকে হাজার হাজার দর্শনার্থীদের ঢল নামে বিনোদনের স্পটগুলোতে। এদের মধ্যে ঈদের ছুটিতে বাড়িতে আসা অধিকাংশরাই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। প্রচণ্ড ভিড় হলেও এইসব বিনোদন কেন্দ্রে শিশুদের নিয়ে আনন্দ ভ্রমণের যেন কমতি নেই দশনার্থীদের। ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ভাগাভাগিতেই ব্যস্ত সময় পার করছেন তারা।

গাজীপুর : ঈদের দ্বিতীয় দিনেও হাজার হাজার পযর্টকদের ভিড়ে মুখরিত গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। ঈদের দিনও ১০-১২হাজার দর্শনার্থীদের সমাগম হয় বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

সাফারি কিংডমে রয়েছে ময়ূর, ধনেশ, ক্রাউন্ট ফিজেন্টসহ দেশি-বিদেশি নানা জাতের পাখির পাখিশালা, প্রজাপতি কর্ণার, কচ্ছপ প্রজনন কেন্দ্র, মেরিন একুরিয়াম, ইমু গার্ডেন, ময়ুর/মেকাউ ওপেন ল্যান্ড, লেকজোন ও কুমির পার্ক।

প্রতিদিন পার্কের বিভিন্ন বন্যপ্রাণীর নৈপূণ্য ও বন্যপ্রাণীর খেলাধুলা দেখতে ভিড় জমায় হাজার হাজার দর্শনার্থী। পর্যক্ষেণ টাওয়ারে উঠে দর্শণার্থীরা সুবিশাল সবুজ প্রকৃতি দেখতেও ভিড় জমায়। পার্কের এতসব আয়োজন দেখভালের জন্য দরকার ২০০ জনবল সেখানে রয়েছেন মাত্র ৪৭ জন কর্মচারী, যা প্রয়োজনের তুলনায় খুব কম বলে কর্তৃপক্ষের দাবি।

এখানে গাড়ি ছাড়া কোনো পর্যটক প্রবেশ করতে পারবেন না। দর্শনার্থীদের জন্য রয়েছে দুটি জিপ ও দুটি মিনিবাস। পর্যটক বা দর্শনার্থীরা নির্দিষ্ট ফি পরিশোধ করে গাড়ি বা জিপে করে প্রকৃতিক পরিবেশে ছেড়ে রাখা বন্যপ্রাণী দেখতে পারবেন।

১২১৭ একর ‘কোর সাফারি’ পার্কের মধ্যে ২০ একরে বাঘ, ২১ একরে সিংহ, ৮.৫০ একরে কালো ভাল্লুক, ৮ একরে সিংহ, ৮.৫০ একরে কালো ভাল্লুক, ৮ একরে আফ্রিকান চিতা, ৮১.৫০ একরে চিত্রা হরিণ, ৮০ একরে সাম্বার ও গয়াল, ১০৫ একরে হাতি, ৩০ একরে মায়া ও প্যারা হরিণ আছে।

কুষ্টিয়া : ঈদের দিন ও পরবর্তি দিন গুলোতে কুষ্টিয়া শহর ও আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে উৎসবমুখর পরিবেশ। কুষ্টিয়া শহরের রেনইউক বাঁধ, থানা পাড়ার পুরাতন বাঁধ, শহর রক্ষা বেড়িবাঁধ, পৌর শিশুপার্ক, হরিপুর সেতুসহ বিনোদন কেন্দ্রগুলো বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।

কুষ্টিয়া পৌর শিশু পার্কে সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় রয়েছে। মিনি ট্রেন, কেবল কার, সুপার চেয়ার, টি-কাপ, থ্রিডি গেমস, মেরি গো রাউন্ড, বেবি ট্রেন, প্যারাট্রপার, ওয়ান্ডার হুইল, হেলিকপ্টার, বাউন্সি ক্যাসেলসহ বিভিন্ন গেমসে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ আনন্দ উপভোগ করছে।

এদিকে শহরের প্রধান সড়কে উৎসব-আমেজে মেতে ওঠে শিশুসহ তরুণ-তরুণীরা। তরুণ-যুবকরা সংঘবদ্ধ হয়ে শহরের প্রধান প্রধান সড়কের বিভিন্ন স্থানে মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে নেচে-গেয়ে উৎসবে মেতে উঠেছে।

জয়পুরহাট : জয়পুরহাটের একমাত্র বিনোদন কেন্দ্র শিশু উদ্যান। জয়পুরহাট জেলা শহর থেকে ১ কিলোমিটার দূরত্বে বুলুপাড়া এলাকায় অবস্থিত শিশু উদ্যান নামের এই শিশু বিনোদন কেন্দ্র। বিনোদনের মাধ্যমে শিশুদের শিক্ষা জীবন গড়ে তোলা মূল লক্ষ্য নিয়ে ২৫ একর জমির ওপর বেসরকারি উদ্যোগে এটি নির্মিত হয় ২০০৫ সালে। খেলাধূলার বিভিন্ন রাইডের পাশাপাশি শিশুদের মনোরঞ্জনে উদ্যানটি নানাভাবে সাজানো হলেও নিরিবিলি পরিবেশ আকৃষ্ট করে বড়দেরও। ১২টি রাইডের পাশাপাশি এবারের বিশেষ আকর্ষন হচ্ছে রকি হর্স ও কুমির বোট। এখানে ঈদের আনন্দ উপভোগ করতে শিশুদের নিয়ে বেড়াতে আসেন সব বয়সের মানুষ। ঈদের প্রথম দিনেই প্রায় ১০ হাজার দর্শনার্থী শিশু উদ্যোনে প্রবেশ করে বলে জানান উদ্যান কর্তৃপক্ষ। ঈদের দিন থেকে এখানে দর্শনার্থীদের ভিড় শুরু হয় বাড়তি আনন্দ উপভোগ করার জন্য। উদ্যানে বেড়াতে আসা শিশু দর্শনার্থীরা খুশি বলে জানান শিশু ফাইয়াজ ইসলাম ও শাওন্তী ইসলাম।

বিনোদনের মাধ্যমে শিশুদের শিক্ষা জীবন গড়ে তোলার প্রাধান্য দিয়ে এটি নির্মাণ করা হয়েছে বলে জানালেন উদ্যানের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স। প্রবেশ টিকিট ৩০ টাকা এবং রাইডগুলোতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত রয়েছে। দর্শকদের নিরাপত্তার কথা চিন্তা করে পুরো উদ্যানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। দূরের ভ্রমণ পিপাসুদের জন্য গাড়ি পার্কিং সুবিধা রয়েছে। বাস ১শ’, ভটভটি ও মাইক্রো ৫০ টাকা, মোটর সাইকেল ২০ ও সাইকেল ১০ টাকা ভাড়া।

ঈদ আনন্দ ভাগাভাগির মতোই গড়ে উঠুক মানুষের প্রাত্যহিক জীবন। যেখানে ভেদাভেদ ভুলে মিলেমিশে বাস করবে প্রতিটি মানুষ এমনি প্রত্যাশা সকলের।

ভোলা : জেলার উপজেলা সদরের জেলা পরিষদ চত্বর, সরকারি স্কুলের মাঠ, তুলাতুলী পর্যটন কেন্দ্র, পৌরসভার পুকুর পাড়, বাঘমারা সেতু, সরকারি বালিকা উচ্চ বিদ্যায়’র সামনের বিনোদন কেন্দ্র, টাউন স্কুল মাঠের সৌন্দর্যমন্ডিত স্থান সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে। বিকেল থেকেই পরিবারের সদস্যরা দল বেঁধে ভ্রমণের জন্য আসেন। ছেলে বুড়োসহ সব বয়েসী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পদচারণায় মুখর বিনোদন স্থানগুলো।

ঈদের ছুটিতে স্বজনদের কাছে আসা মানুষরা জানান, বছরের অন্যন্য সময়ে জীবিকার জন্য অন্যত্র থাকতে হয়। পরিবারের সদস্যদের সাথে তেমন একটা দেখা হয় না। তাই এ সময়টাতে সবার সাথে ঈদ উদযাপন করতে তাদের ঘুরতে বের হওয়া। এ ছাড়া দীর্ঘদিন পরে বিনোদন কেন্দ্রগুলোতে পুরনো অনেকের সাথে দেখা হয়। সব মিলিয়ে সবার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্যই শহরের কোলাহল থেকে একটু দূরে এবং সৌন্দর্যের কাছাকাছি যাওয়া-এমনটাই জানালেন, ঘুরতে আসা আমিনুল ইসলাম।

তুলাতুলী পর্যটন কেন্দ্র দেখা গেছে দর্শনার্থীদের উপছে পড়া ভিড়। শহর ছেড়ে সম্পূর্ণ প্রকৃতির কাছে মেঘনার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন এখানে অনেকে। এখান থেকে সহজেই সূর্যাস্ত উপভোগ করা যায়। আর উত্তাল মেঘনার ঢেউয়ের জলরাশিতে পাল তোলা নৌকার ছুটে চলা মন কাড়ে ভ্রমণপ্রেমীদের। তাই সকাল থেকেই এখানে আসতে শুরু করে লোকজন।

তুলাতুলী পর্যটন কেন্দ্র কর্তৃপক্ষ জানান, ঈদ উপলক্ষে গত কয়েকদিন যাবত পরিস্কার পরিচ্ছন্নতা ও সংস্কারের মাধ্যমে বিনোদন কেন্দ্রটি প্রস্তুত করা হয়েছে। বিনোদন কেন্দ্রটিতে দর্শনার্থীদের বেশ চাপ রয়েছে। ঈদের ৩/৪ দিন পরেও দর্শনার্থীদের ভিড় থাকে এখানে।
এখানে বেড়াতে আসা নাইম আলম, শফিক রহমান, খালেদ হোসেন ও জাকিরিয়া পলাশ জানান, তারা পরিবার-পরিজন নিয়ে বিনোদনের উদ্দেশে এখানে এসেছেন। নদী পাড়ের পাগলা হাওয়া মন ভালো করে দেয়। তাই সবাই মিলে বেড় হয়েছেন ঈদের ছুটিতে।

এছাড়া মানিকগঞ্জ, পাবনা, ফরিদপুর,ময়মনসিংহ, রাজবাড়ি, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার বিনোদনকেন্দ্রগুলোতেও উপচে পড়া ভিড় ছিলো।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট