,

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা

news-image

স্পোর্টস ডেস্ক : পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দকে দেশবাসীর সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে পরিবার-পরিজন নিয়ে ছুটি কাটাচ্ছেন তারা। এরই সঙ্গে যোগ হয়েছে মুসলিমদের সর্ববৃহৎ উৎসব ঈদ-উল ফিতর।

ঈদ উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বগুড়ায় ঈদ করেছেন। ঈদগাহে বসে সেলফি তুলে সেটি আবার পোস্ট করেছেন নিজের ফেসবুক ওয়ালেও। সেখানে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু… ঈদ মোবারক’ (Assalamualaikum wa rahmatullahi wa barakatuhu….Eid Mubarak)।

মাহমুদউল্লাহ রিয়াদও সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। ঈদের আদর্শ এবং শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক।’

তামিম ইকবালও একইভাবে ফেসবুকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘এই ঈদে সবার ওপর শান্তি বর্ষিত হোক।’

বাবার সঙ্গে ঈদের দিন ছবি তুলেছেন নাসির হোসেন। একই সঙ্গে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাই পরিবার এবং বন্ধুদের নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন- এটাই কামনা করি। ঈম মোবারক।’

তাসকিন আহমেদ ফেসবুকে ঈদের দিনের ছবি দিয়ে লিখেছেন, ‘আমার সব বন্ধু এবং ভক্ত-সমর্থকদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।’

রাজশাহীতে ঈদ করেছেন সাব্বির রহমান। মা-বাবার সঙ্গে ছবি তুলে আপলোড করেছেন ফেসবুকে। সেখানে লিখেছেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে