,

শোলাকিয়া ঈদগাহে সকাল ১০টায় ঈদের জামাত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত শুরু হবে সকাল ১০টায়। এ বছর এই ঈদগাহে অনুষ্ঠিত হবে ১৯০তম জামাত।

রীতি অনুযায়ী নামাজ শুরুর পাঁচ মিনিট আগে তিনটি, তিন মিনিট আগে দুইটি ও এক মিনিট আগে একটি বন্দুকের গুলি ছুঁড়ে সমবেত মুসল্লিদের নামাজ আদায়ের প্রস্তুতির জন্য সংকেত দেয়া হবে। এ বছর জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।

গত বছরের এই দিনে নামাজ শুরুর ঘণ্টাখানেক আগে ঈদগাহ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এই হামলায় কর্তব্য পালনরত দুই পুলিশ কনস্টেবল ঘটনাস্থলেই এবং পুলিশ-জঙ্গি গুলিবিনিময়ের সময় একজন গৃহবধূ ও এক জঙ্গি মারা যায়।

গত বছরের ঘটনাকে মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে এবং এর চারপাশে পোশাকে এবং সাদা পোশাকে নিয়োজিত থাকবে র‌্যাব-পুলিশসহসহ সহস্রাধিক নিরাপত্তাকর্মী। তাছাড়া এই প্রথমবারের মতো নিয়োজিত থাকবে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য। মাঠে স্থাপন করা হয়েছে ৮টি ওয়াচ টাওয়ার।

ঈদগাহমুখী সকল সড়কের প্রবেশমুখে এবং সারা মাঠ জুড়ে বসানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। সকল মুসল্লির দেহ মেটাল ডিটেক্টর দ্বারা পরীক্ষা করার পর মাঠে প্রবেশের অনুমতি দেয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের পাতলা জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু সঙ্গে আনতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের পার্শ্ববর্তী আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে থাকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. আজিমউদ্দিন বিশ্বাস জানান, মুসল্লিরা যাতে নির্ভয়ে নামাজ আদায় করতে পারেন, সে ব্যাপারে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ১৯০তম জামাতের জন্য এখন সম্পূর্ণরূপে প্রস্তুত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে