,

শিমুলিয়া ঘাটে আজও ঘরমুখো মানুষের চাপ

news-image

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় আজও ঘরমুখো মানুষের ব্যাপক চাপ লক্ষ করা গেছে। গতকাল শনিবার থেকেই ঘাটে যানবাহনের চাপ বেড়েছে।

জানা যায়, আজ সকাল থেকে শিমুলিয়া ঘাট এলাকায় চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। লঞ্চ, সিবোট ও ফেরিঘাট এলাকায় পোশাক শ্রমিকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। এ ছাড়া ঢাকা-মাওয়া মহাসড়কে তিন কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী বলেন, আজ সকাল থেকে পাঁচ শতাধিক যানবাহন ফেরি পার হয়েছে। ঘাটে এখন চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। ঘাটে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংখ্যাই বেশি।

এসময় গিয়াস উদ্দিন আরো বলেন, মাওয়া চৌরাস্তা থেকে শিমুলিয়া ঘাট পর্যন্ত তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ