,

টিউবলাইট জ্বালাবেন যিনি

news-image

 

বিনোদন ডেস্ক : চীনা অভিনেত্রী ঝু ঝু। তবে সাম্প্রতিক সময়ে তিনি বলিউডেও বেশ আলোচিত।কারণ কবির খান পরিচালিত টিউবলাইট সিনেমায় প্রথমবারের মতো কোনো বিদেশে নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের ‘সুলতান’ সালমান খান। আর সেই নায়িকা হচ্ছেন ঝু ঝু।

২৩ জুন শুক্রবার, মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টিউবলাইট’। বলিউডে দীপিকা, ক্যাটরিনা, প্রিয়াঙ্কাদের জমি কাড়তে পারবেন ঝু ঝু? সালমান-ঝু ঝুর রসায়নটা কেমন? ‘টিউবলাইট’ জ্বালাতে পারবেন তিনি?- এসব প্রশ্নের উত্তর জানতে হলে ছুটছে দর্শক।

সালমানের নতুন নায়িকা হিসেবে কৌতুহলের তুঙ্গে থাকা এই নায়িকাকে নিয়ে সাজানো হয়েছে আজকের ফটো ফিচার।

১৯৮৪ সালে চীনের এক মিলিটারি পরিবারে জন্মগ্রহণ করেন ঝু ঝু। তার পিতা ব্যবসায়ী হলেও দাদা ছিলেন চীনের পিপলস লিবারেশন আর্মির মেজর জেনারেল। মাত্র ৩ বছর বয়সে পিয়ানো বাজাতে শিখেছিলেন ঝু ঝু। একবার স্কুলের নাটক ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এ পারফর্ম করে সকলের মন জয়ও করেছিলেন।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ঝু ঝু একজন ইঞ্জিনিয়ার। বেইজিং টেকনোলজি অ্যান্ড বিজনেস ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন।
চীনে নায়িকা হিসেবে পরিচিতির আগে গায়িকা হিসেবে চিনে পরিচিত ছিলেন ঝু ঝু। বেইজিংয়ের স্থানীয় একটি গানের প্রতিযোগীয় বিজয়ী এবং জাতীয় পর্যায়ে তৃতীয় হয়েছিলেন। ২০০৯ সালে তার গানের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়।
২০১১ সালে ‘হোয়াট উইম্যান ওয়ান্ট’ নামক রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে ঝু ঝু’র।বলিউডে টিউবলাইট সিনেমায় অভিনয়ের আগে এ পর্যন্ত ৩টি টিভি সিরিজ ও ১২টি সিনেমায় অভিনয় করেছেন তিনি।‘বলিউডের ভাইজান’ খ্যাত অভিনেতা সালমান খান প্রায় সময়ই সহকর্মীদের নানা রকম উপহার দিয়ে থাকেন। বাদ পড়েননি ঝু ঝুও। সালমানের কাছ থেকে সোনার গণেশ মূর্তি উপহার পেয়েছেন ঝু ঝু।

এ জাতীয় আরও খবর

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২