,

পাহাড়ধসের ধাক্কা পর্যটনে: ব্যবসায়ীরা চিন্তিত

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পাহাড়ধসের ঘটনাবান্দরবানসহ পার্বত্য জেলা রাঙামাটির পর্যটনখাতকে প্রভাবিত করেছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছিলেন পাহাড়ধস ও বন্যার প্রভাব এবার পাহাড়ি এলাকার পর্যটনশিল্পকে স্পর্শ করতে পারে। তাদের এ আশঙ্কা মোটেও অমূলক হয়নি। তাই বান্দরবান ও রাঙামাটির আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্টহাউজে আশানুরূপ বুকিং হয়নি এবার। অথচ অন্যান্য বছরে ঈদের ১৫ থেকে ২০দিন আগেই সব বুকিং হয়ে যায়, কিন্তু এবার তেমনটি ঘটেনি।

পর্যটকদের সাড়া না মেলায় হতাশ ব্যবসায়ীরা। কারণ বিগত এক দশকে পাহাড়ের অন্যতম অর্থনৈতিক আয়ের খাতে পরিণত হয়েছে পর্যটনশিল্প। পর্যটকের সঙ্গে পরিবহন, হস্তশিল্প, তাঁতশিল্প ছাড়াও এ অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরাও জড়িয়ে পড়েছেন পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়।

বান্দরবানের আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত আমরা। কিন্তু পর্যটকের আশানুরূপ সাড়া মিলছে না এবার। ঈদের বাকি আর মাত্র দু একদিন, কিন্তু সবগুলো হোটেলেই রুম ফাঁকা। তিনি আরো বলেন, চলতি বছর এপ্রিল, মে, জুন তিনমাস অনেকটা পর্যটকশূন্য থাকায় এমনিতেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

হলিডে ইন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন জানান, প্রাকৃতিক দুর্যোগে কারণে পর্যটক পাচ্ছি না। অন্যান্য বছর আমাদের টানা সাত-আটদিন রুম বুকিং হয়ে যায়। কিন্তু এবার শুধুমাত্র ২৮-২৯ তারিখ দুদিন রুম বুকিং হয়েছে। অন্য দিনগুলো এখনো ফাঁকা। প্রাকৃতিক দুর্যোগের পর অর্থনৈতিকভাবে আরেকটা বিপর্যয়ে পড়বে এখানকার পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা।

পালকি গেস্ট হাউজের ম্যানেজার মোহাম্মদ শাহীন বলেন, রমজান মাসে কোনো গেস্ট ছিল না। এপ্রিল-মে মাসেও গেস্টহাউজে পর্যটক ছিল কম। তিন মাস ধরেই লসে আছি। ঈদের ছুটিতেও কোনো রুম বুকিং হয়নি। সবগুলো রুম এখনো ফাঁকা। দু’মাস ধরে বেতন পাই না, ঈদের মালিক পকেট থেকে এক মাসের বেতন-বোনাস দিয়েছে।

টুরিস্ট পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল বলেন, প্রায় দু’মাস ধরে বান্দরবানে পর্যটক নেই। টুরিস্ট গাড়িগুলোর মালিক-শ্রমিকরা কষ্টে আছে। প্রতিবছর ঈদের পরের দুদিনের জন্য আগেই অধিকাংশ গাড়ি বুকিং হয়ে যেত, কিন্তু এবার তেমনটি ঘটেনি।

এ বিষয়ে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, উৎসব মানেই বান্দরবানে পর্যটকের উপচেপড়া ভিড়। আশা করছি এবারও ব্যতিক্রম হবে না। পর্যটকদের বরণে সব ধরনের প্রস’তি নেয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে