,

রদ্রিগেজের নতুন হেয়ার স্টাইলে বিরক্ত রোনালদো!

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর অবসর সময় কাটাচ্ছেন হামেস রদ্রিগেজ। সময়টা বেশ ভালোই উপভোগ করছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার! এর মাঝে নিজেকে নতুন সাজে সাজিয়ে নিলেন। এবার রদ্রিগেজকে নতুন রূপে দেখতে পাবেন ভক্তরা।

বাহ্যিক অবয়বে আনলেন পরিবর্তন। চুলের স্টাইলে দিলেন নতুন রূপ। নতুন হেয়ার কাটের সঙ্গে চুলকে বাদামি রঙে রাঙিয়েছেন রদ্রিগেজ। তবে কলম্বিয়ান এই তারকার নতুন হেয়ার স্টাইল পছন্দ হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। এতে বিরক্ত পর্তুগিজ যুবরাজ!

নতুন হেয়ার স্টাইলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন রদ্রিগেজ। অনেকটা মজা করেই রদ্রিগেজের চুলের স্টাইল নিয়ে রোনালদো লিখেছেন, ‘কুৎসিত চুল।’ হয়তো রদ্রিগেজের হেয়ার স্টাইল পছন্দই হয়নি রোনালদোর।

রোনালদো এখন খেলছেন কনফেডারেশন্স কাপে। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি। আগামী মৌসুমে দুজন (রোনালদো-রদ্রিগেজ) আবার খেলবেন একসঙ্গে। তবে রিয়াল মাদ্রিদে দুজনের ভবিষ্যৎ নিয়ে রয়েছে ধোঁয়াশা।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত