,

দুবাইয়ে পারফরমেন্স করবেন জেনিফার লোপেজ

news-image

বিনোদন ডেস্ক : দুবাইয়ে পারফরমেন্স করবেন আন্তর্জাতিকভাবে জনপ্রিয় ও বিখ্যাত পপ তারকা জেনিফার লোপেজ। বিখ্যাত এই পপ তারকা জেনিফার নভেম্বরে দুবাইয়ে পারফর্ম করবেন বলে নিশ্চিত করেছে খালিজ টাইমস পত্রিকা। আর বর্তমানে দুবাইবাসীদের জন্য এর চেয়ে ভালো খরব আর কি হতে পারে।

অনুষ্ঠানটির প্রচারকরা জানান, এ বছরের ১৭ নভেম্বর জেনিফার দুবাইয়ের অটিজম রকস এরিনাতে ‘১১৭ লাইভে’ (এ নামে অনুষ্ঠানটি লাইভ দেখানো হবে) পারফর্ম করবেন। ২০১৪ সালে দুবাইয়ে জেনিফার আরেকটি অনুষ্ঠান করেছিলেন। অনুষ্ঠানটিতে জেনিফার তার ল্যাটিন আমেরিকার গ্ল্যামার, আকর্ষক ও উত্তেজনাপূর্ণ নাচ প্রদর্শনের মাধ্যমে দুবাইয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন। তার সেই নাচের কারনেই তিনি দুবাইবাসীদের কাছে শ্রেষ্ঠ পপ তারকা।

‘১১৭ লাইভ’এর সিইও থোমাস অভিসেন জানান, ‘পিপল ম্যাগাজিন’ জেনিফারকে বিশ্বের সেরা রমণী বলে আখ্যায়িত করেছেন। আর সেই রমণী যখন লাইভ পারফর্ম করবেন তখন সেটা হবে দুবাইয়ের জন্য একটি সেরা রাত। সূত্র: খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে