,

আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা ২১ জুলাই

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক (MCQ) পরীক্ষা আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে।

 
আইনজীবী তালিকাভুক্তির নৈর্ব্যত্তিক পরীক্ষা গত ২ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বার কাউন্সিলের সচিব মোহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈর্ব্যত্তিক পরীক্ষার তারিখ অনিবার্য কারণে পরিবর্তন করা হলো। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ জুলাই। বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
২১ জুলাই শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোল নম্বর অনুযায়ী পরীক্ষার স্থান পরীক্ষার্থীদের বার কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়ে দেবে। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারীতে যারা পাশ করবেন তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারেন। লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এরপর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
ফরম ফিলাপের তথ্য অনুযায়ী এ বছর প্রায় ৩৫ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে বার কাউন্সিল সূত্র জানায়। গত বছর কোন পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর