,

সালমানের এক কথায় রাজি শাহরুখ

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা সালমান ও শাহরুখ খান। কয়েক বছর আগেও তাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক ছিল। তবে তাদের মধ্যে সেই বরফ গলেছে। এখন তারা বেশ ভালো বন্ধু।

এদিকে কয়েকদিন পরই মুক্তি পাবে সালমানের পরবর্তী সিনেমা টিউবলাইট। এতে অতিথি চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। আর সালমানের এক কথাতেই নাকি এ চরিত্রে অভিনয়ের জন্য রাজি হন বলিউড বাদশা।

বর্তমানে টিউবলাইট সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান খান। সম্প্রতি এমনি একটি প্রচারণা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় এ সিনেমায় শাহরুখ খানকে অতিথি চরিত্রে অভিনয় করতে কীভাবে রাজি করালেন।

জবাবে সালমান খান বলেন, “পরিচালক কবির খান যখন আমাকে সিনেমার বিষয়বস্তু শুনিয়েছেন তখনই তিনি জানিয়েছিলেন চরিত্রটির জন্য আমাদের শাহরুখকে নিতে হবে। এরপর আমি শাহরুখকে ফোন করি এবং জানাই, টিউবলাইট সিনেমায় একটি ছোট চরিত্র রয়েছে, আমি চাইছি আপনি এতে অভিনয় করুন। আমার কথা শেষ না হতেই শাহরুখ বলেন, ‘আমি এতে অভিনয় করব।’ এভাবেই আমরা তাকে সিনেমায় নিই।”

১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা টিউবলাইট। সালমান খান ছাড়াও টিউবলাইট সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঝু ঝু ও সোহেল খান। আগামী ২৩ জুন মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর