,

কক্সবাজারে পাহাড়ধসে হাতির মৃত্যু

news-image

কক্সবাজার প্রতিনিধি : এবার পাহাড় ধসের শিকার হয়ে কক্সবাজারে একটি বন্য হাতির প্রাণহানি ঘটেছে। আজ সোমবার ভোররাতে কক্সবাজার শহরতলির কলাতলি দরিয়ানগরের পাহাড়ে ঘটেছে এ ঘটনা।

জেলা ভেটেরিনারি বিভাগের চিকিৎসকরা ময়না তদন্ত করে সোমবার বিকালেই হাতিটি মাটি চাপা দিয়েছে। পুরুষ হাতিটির দাঁত থাকলেও তবে এখনো ছোট আকারের।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আলী কবির জানিয়েছেন, হাতিটি ১২০ ফুট উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়ে মারা গেছে। খাবারের সন্ধানে হাতিটি অবস্থান করছিল পাহাড়ের বুকে। কলাতলি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এসব পাহাড়ে এখন আর তেমন গাছগাছালিও নেই। সেখানে বন বিভাগ বাগান করলেও বনায়ন রয়ে গেছে এখনো ছোট।

বিভাগীয় বন কর্মকর্তার মতে বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে পড়েছে। এ কারনে হাতিটি পাহাড়ের কিনারায় পা দেয়ার সাথে সাথেই ধস নেমে ১২০ ফুট নিচে পড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শনকারি কক্সবাজার পরিবেশ বিভাগের উপ পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান-‘হাতিটি পাহাড়ের মাটি সহ একটি ছড়ায় পড়ে মারা গেছে। ছড়াটিও এমন অপ্রশস্ত যে-দুই পাহাড়ের মাঝখানে পড়ে এটি নড়াচড়াও করতে পারছিল না। ’

পরিবেশ বিভাগের উপ পরিচালক আরো জানান, বর্ষণের কারনে পাহাড়ের মাটি নরম হয়ে গেছে ওই এলাকায়। পাহাড়ের চুড়ার কিনারে হাতিটি পা দেওয়া মাত্রই মাটি সহ ধসে পড়ার চিহ্ন দেখা যাচ্ছে স্ষ্পুষ্ট। তিনি মনে করেন, পাহাড় ধসের মুখে বন্য-প্রাণীও এখন এক প্রকার ঝুঁকির মুখে পড়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে