,

প্রেম নিয়ে নীরব কেন শ্রুতি?

news-image

 

বিনোদন ডেস্ক : অভিনেত্রী শ্রুতি হাসান। ক্রিকেটার সুরেশ রায়না, অভিনেতা রণবীর কাপুর ও ইয়ারা সিনেমায় তার সহ-অভিনেতা বিদ্যুৎ জামালের সঙ্গে এ অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শোনা যায়। তবে বর্তমানে নাকি মাইকেল করসেল নামের এক যুবকের সঙ্গে প্রেম করছেন তিনি। গত তিন মাস ধরে নাকি প্রেম করছেন তারা।

কিন্তু শ্রুতির প্রেম নিয়ে গুঞ্জন শোনা গেলেও নিজে থেকে কখনোই কোনো বক্তব্য দেননি তিনি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ নিয়ে প্রশ্ন করা এ অভিনেত্রীকে।

এ প্রসঙ্গে শ্রুতি হাসান বলেন, ‘আমি খুব সিরিয়াস সম্পর্কে আছি। আমার মনে হয় না এটি সবার ভাবার বিষয়। বন্ধু এবং পরিবারের লোকজন যারা আমার কাছে গুরুত্বপূর্ণ তারা সবাই জানে আমার জীবনে কী ঘটছে। আমি সিঙ্গেল আছি এটা বোঝানোর জন্য চুপ থাকি তা কিন্তু নয়।’

তিনি আরো বলেন, ‘আমি জানি না মানুষ এটি বুঝবে কিনা, কিন্তু ছোটবেলা থেকেই আমার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই। আমার বাবা, মা, বোনেরও ব্যক্তিগত বিষয় বলে কিছু নেই। কিন্তু ব্যক্তিগত জীবন আমার কাছে খুবই মূল্যবান। যখন আমি কাউকে পছন্দ করি, তখন মনে হয়- ওহ! অবশেষে কিছু একটা পেলাম যা আমার। এ কারণেই এই বিষয়টি নিয়ে আমি চুপ থাকি।’

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রুতি অভিনীত বেহেন হোগি তেরি সিনেমাটি। এটি পরিচালনা করেছেন অজয় পান্নালাল। এতে শ্রুতির বিপরীতে অভিনয় করছেন রাজকুমার রাও।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে