,

আইসিটি বিভাগের ওয়েবসাইট হ্যাক

news-image

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে একটি হ্যাকার গ্রুপ। শনিবার দুপুর ২টার দিকে ওয়েবসাইটটিতে (http://www.ictd.gov.bd) ঢুকে দেখা যায়, সেখানে ইংরেজিতে লেখা, ‘হ্যাকড বাই রাহু/ডিড ইট ফর ইন্ডিয়া/ ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস।’

ওয়েবসাইটটি হ্যাক করার পর সেখানে দাবি করা হয়েছে সেটি রাহু নামের একজনের দখলে রয়েছে। এই হ্যাকার গ্রুপ আরও দাবি করেছে তারা ভারতীয়। তাদের গ্রুপের নাম লুলজসেক ইন্ডিয়া।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আইসিটি ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, সমাধানের চেষ্টা চলছে। আমাদের সংশ্লিষ্ট বিভাগ কাজ করছে। আশা করছি খুব শিগগিরই ঠিক হয়ে যাবে।

উল্লেখ্য, গত বছর সরকারের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং ২০১২ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছিল হ্যাকার গ্রুপ।

এ জাতীয় আরও খবর

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২