,

কবর থেকে উঠে আসা পাকিস্তান কঠিন লড়াই করবে ভারতের বিরুদ্ধে

news-image

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ভারতের কাছে পাকিস্তান ক্রিকেট দল ১২৪ রানে অসহায় আত্মসমার্পণের পর সে দেশের ক্রিকেট ভক্তরা ক্রিকেটের জানাজা পড়ে দাফন দিয়েছিলো। তার দু’দিন পরেই জানাজা পড়া ক্রিকেট দল পাকিস্তান বীরদর্পে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে। ক্রিকেট ভক্তদের দৃষ্টিতে কবর থেকে উঠে আসা পাকিস্তান রোববার ভারতের বিরুদ্ধে কঠিন লড়াই করবে।
গ্রুপ পর্বে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণে ভেঙে পড়েছিল গোটা পাকিস্তান দল। দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা হতাশা লুকাতে পারেননি। ক্রিকেটের জানাজা পড়েছিল পাকিস্তানবাসী। তাই খাদের কিনারা থেকে ফাইনালে পৌঁছে যাওয়াটা পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে বাড়তি আত্মবিশ্বাসের যোগান দিচ্ছে। ফলে গ্রুপ পর্বের মতো পাকিস্তানকে এখন আর হালকাভাবে নিতে পারছে না কোহলিরা।
ফাইনালে ভারতের চেয়ে কোনো অংশেই জয়ের জন্য লড়াইয়ের কমতি রাখবে না পাকিস্তান। অনেকেই তো বলেই রেখেছেন, পাকিস্তান ক্রিকেটে ফের সুদিন ফিরে আসছে। তাই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কোনো মতেই হাতছাড়া করতে চাইবেন না সরফরাজরা। ভারতের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী। কিন্তু পাকিস্তানের আজাহার আলীরাও কোনো অংশে কম নন। তাই প্রস্তুত থাকতে হবে ভারতীয় বোলারদেরকেও।

এ জাতীয় আরও খবর

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২