,

‘বাবা ডাক শিখেছে জয়, কিন্তু বাবাতো তার কাছে নেই’

news-image

বিনোদন ডেস্ক : আসছে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ‘রাজনীতি’। ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা অপু ইসলাম খানকে। আর এই ছবির প্রথম গান রিলিজ হয়েছে বুধবার দুপুর তিনটায়। আর সে উপলক্ষ্যেই ছবির নির্মাতা বুলবুল বিশ্বাসের সঙ্গে এদিন ফেসবুক লাইভে আসেন অপু ইসলাম। আর সেখানেই জানান, প্রায় ন’মাস বয়সী আব্রাম খান জয় কথা বলতে শিখছে। এখন শুধু ‘বাবা’ ডাকটিই সে বলতে পারে!

মুক্তির অপেক্ষায় ‘রাজনীতি’। ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তার স্ত্রী ও চিত্রনায়িকা অপু ইসলামকে। আর এই ছবির প্রথম গান রিলিজ উপলক্ষ্যে বুধবার দুপুরে প্রথমবারের মতো লাইভে আসেন অপু। আর সেখানে তার ভক্তরা তার কাছে অপু-শাকিবপুত্র আব্রাম খান জয়ের কথা জিজ্ঞেস করে। জানতে চায়, তাকে কেনো ফেসবুকে লাইভে দেখা যাচ্ছে না!

ভক্তদের এমন প্রশ্নের উত্তরে অপু ইসলাম বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, এই সিনেমা(রাজনীতি) হিট হলে দর্শকদের ও ভক্তদের জন্য আমি আবার লাইভে আসবো। আর সেখানে আমার সঙ্গে থাকবে আমার ছেলে জয়। সেখানে সে এক ঘন্টা সবার সঙ্গে কথা বলবে।

এরপরেই অপু ইসলাম আবার বলেন, জয়তো আর কথা বলতে পারে না। সে হয়তো আপনাদের সঙ্গে হ্যা, হু করবে তার ভাষায়। এরমধ্যে সে শুধু ‘বাবা বাবা’ ডাকটি শিখেছে রিসেন্টলি। কিন্তু বাবাতো তার কাছে নেই। লাইভেও তার বাবার সঙ্গে শুধু ‘বাবা বাবা’ ডাকতে পারে।

অপু বিশ্বাসের এই কথার সূত্র ধরেই বলা যায়, বর্তমানে শাকিব ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা ‘রংবাজ’-এর শ্যুটিং নিয়ে। গানের দৃশ্য ধারণে বর্তমানে তিনি ইতালি, সুইজারল্যান্ড ও কলকাতা ট্যুরে রয়েছেন। আর এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা বুবলি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে