,

ভারতের বিপক্ষে সফল ব্যাটসম্যানদের তালিকায় তামিম

news-image

 

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ কিংবা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসি আয়োজিত এই ফরম্যাটের ক্রিকেটে ভারতের বিপক্ষে যে কয়জন সেরা ব্যাটসম্যান রয়েছেন, তাদের মধ্যে তামিম ইকবাল অন্যতম। আরো খোলাসা করে বললে বলা যায় তামিম তৃতীয়। এটি মূলত নির্ধারণ করা হয়েছে পঞ্চাশোর্ধ ইনিংস খেলার উপর ভিত্তি করে।

২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনবার ওয়ানডে বিশ্বকাপে ও একবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম ভারতের বিপক্ষে ব্যাট করার সুযোগ পেয়েছেন। রান করেছেন ২১৬টি। ভারতের বিপক্ষে তামিমের পঞ্চাশোর্ধ ইনিংস রয়েছে ৩টি। ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপে ৫১ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এরপর ঘরের মাঠে ২০১১ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন ৭০ রানের ইনিংস। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে মেলবোর্নে খেলেছিলেন ২৫ রানের একটি ইনিংস। আর আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে তিনি খেললেন ৭০ রানের ইনিংস। চার ম্যাচে তামিমের মোট রান ২১৬ (৫১+৭০+২৫+৭০)।

এই তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তিনি ভারতের বিপক্ষে ৯ ইনিংস খেলে করেছেন ৫১৩ রান। পঞ্চাশোর্ধ ইনিংস রয়েছে ৪টি। তার মধ্যে ২টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান অপরাজিত ১৪০। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তিনি ৪ ম্যাচ খেলে করেছিলেন ২৭৭ রান। পঞ্চাশোর্ধ ইনিংস রয়েছে ৩টি। কোনো সেঞ্চুরি নেই। সর্বোচ্চ রান ৯৭।

তবে এই তিনজনের মধ্যে স্ট্রাইক রেটের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছেন তামিম। তামিমের স্ট্রাইক রেট ৮৭.৮০। রিকি পন্টিং রয়েছেন দ্বিতীয় স্থানে। তার স্ট্রাইক রেট ৮৭.০৯। আর জ্যাক ক্যালিসের স্ট্রাইক রেট ৭৫.৪৭।

এ জাতীয় আরও খবর

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী