,

কেন জিতবে বাংলাদেশ, ব্যাখ্যা দিলেন আশরাফুল

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের এক সময়কার বড় বড় জয়গুলোর পেছনে সবচেয়ে বড় অবদান থাকতো মোহাম্মদ আশরাফুলের। জাতীয় দলের বাইরে থাকা সাবেক এই অধিনায়েকের মতে, বাংলাদেশের পক্ষে ভারতকে হারানো সম্ভব। তাঁর প্রশ্ন, যদি শ্রীলঙ্কা হারাতে পারে, তাহলে আমরা কেন পারব না। খবর এবিপি আনন্দের।

যদিও আশরাফুলের যুক্তিটা মোটেই ফেলে দেওয়ার মতো নয়। এই তো কিছু দিন আগের কথা। লঙ্কানদের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব দাপটের সঙ্গে হারিয়েছে টাইগাররা। তাও আবার শ্রীলঙ্কার মাটিতেই। সেই লঙ্কানরা যদি ভারতের তিনশোর্ধ্ব রান টপকে জিততে পারে, তাহলে টাইগারদের কাছে তো সেটা সহজেই পেরিয়ে যাওংয়ার কথা। কিন্তু ক্রিকেটতো আর পরিসংখ্যা দিয়ে হয় না। যেদিন যে দল নিজেদের মেলে ধরতে পারে তারাই জয়ের মালা পরে।

আশরাফুল টানলেন নিউজিল্যান্ডের প্রসঙ্গও। তিনি বলেন, কিউইদের বিরুদ্ধে ৩৩/৪ অবস্থা থেকেও ম্যাচ বের করতে সক্ষম হয়েছে সাকিব-মাহমুদুল্লাহরা।

তিনি যোগ করেন, অতীতে বাংলাদেশ বেশ কয়েকবার ভারতকে চাপে ফেলে দিয়েছিল। যদিও, ম্যাচ বের করতে পারেনি। তার মতে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে, এক রানে হেরে যাওয়াটা মেনে নেওয়া কঠিন ছিল। কিন্তু, এবার ভাগ্য-পরিবর্তনের আশায় আশরাফুল। বলেন, আমার বিশ্বাস, আবার ওরা তেমন কিছু করে দেখাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা