,

এক বছরে এক লাখ ১০ হাজারের বেশি গাড়ি নেমেছে ঢাকায়

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার রাস্তায় গত এক বছরে এক লাখ ১০ হাজারের বেশি গাড়ি নেমেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চলতি অর্থবছরে (২০১৬-১৭) ঢাকা মহানগরীতে এক লাখ ১০ হাজার ১৮টি গাড়ির নিবন্ধন দেয়া হয়েছে এবং সর্বশেষ ৩১ মে পর্যন্ত তথ্যানুযায়ী রাজধানীতে নিবন্ধিত গাড়ির সংখ্যা ১১ লাখ ২৫ হাজার।

বুধবার সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি পিনু খানের এক প্রশ্নে জবারে সেতুমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) ৯২৯টি সড়ক দুর্ঘটনায় ৮৮৮ জন নিহত ও ৭১৬ জন আহত হয়েছেন।

সংরক্ষিত আসনের আরেক সদস্য দিলারা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রস্তাবিত সড়ক পরিবহন আইন ২০১৭ সালে পরিবার প্রতি গাড়ির সর্বোচ্চ সংখ্যা নির্ধারণের বিধান থাকছে।

দিদারুল আলমের অপর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকারের ‘বাস্তবধর্মী পরিকল্পনায়’ সড়ক দুর্ঘটনা উত্তরোত্তর হ্রাস পাচ্ছে।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালে যেখানে ৪ হাজার ৪২৭টি দুর্ঘটনা হয়েছিল, সেখানে ২০১৬ সালে হয়েছে ২ হাজার ৫৬৬টি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে