,

আবগারি শুল্কের হার পরিবর্তন হতে পারে : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক গ্রাহকদের ওপর আরোপিত আবগারি শুল্কের হার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার (১৪ জুন) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, এ নিয়ে সংসদে আলোচনা হয়েছে। আবগারি শুল্কের হার কিছুটা পরিবর্তন হতে পারে। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের সংসদে আবগারি শুল্কের হার নিয়ে কথা বলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এম এ মান্নান এ বিষয়ে কথা বলার অথরিটি নয়।

গত মঙ্গলবার (১৩ জুন) জাতীয় সংসদে ব্যাংক হিসাবে বাজেটে প্রস্তাবিত বাড়তি আবগারি শুল্ক তুলে নেওয়ার বিষয়ে সরকারের উচ্চ মহলে ‘চিন্তা-ভাবনা’ চলছে বলে আশ্বস্ত করেন অর্থ প্রতিমন্ত্রী। এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বলেও সংসদে বাজেট নিয়ে সাধারণ আলোচনায় তিনি জানান।

গত ১ জুন অর্থমন্ত্রীর ঘোষিত বাজেটে ব্যাংক গ্রাহকদের ওপর বাড়তি হারে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করার পর থেকেই এ নিয়ে আলোচনা চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে