,

‘অহংকার’-এর ট্রেলারে ‘আপত্তিকর’ শব্দ(ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : মাঝের কয়েকটা বছর অশ্লীলতায় ছেঁয়ে গিয়েছিল বাংলা চলচ্চিত্র। তবে সেটা থেকে ঢাকাই চলচ্চিত্র বেরিয়ে এসেছে বলে দাবি করা হয়। কিন্তু সেটা আদৌও কি পুরোপুরি সম্ভব হয়েছে? আর যদি সেটা হতো তাহলে কি নায়িকা ‘রেপ’ এবং নায়ক অনায়াসে নায়িকার শরীর নিয়ে মন্তব্য করতেন!

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত সিনেমা ‘অহংকার’ এর ট্রেলার। সেখানেই এমন মন্তব্য করেছে নায়িকা বুবলি ও নায়ক শাকিব খান।

এক মিনিট ৪১ সেকেন্ডের এই ট্রেলারে বুবলির মুখ থেকে শোনা যায়, ‘আমাকে রেপ করাতো দূরের কথা, আমাকে টাচ করতেও তোর ঘৃণা লাগে! এবার পা ম্যাসেজ কর’। পরের শটে শাকিবের মুখে, ‘ম্যাডাম আপনার মনটা শক্ত হলেও শরীরটা কিন্তু খুব নরম’।

ইতিমধ্যেই সেন্সর ছাড়পত্র পাওয়া ‘অহংকার’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক শাহাদাৎ হোসেন লিটন। সিনেমায় গান গেয়েছেন এস আই টুটুল, ন্যান্সি, ইমরান, মিমি ও লেমিস। আরো অভিনয় করেছেন আফজাল শরীফ, সাদেক বাচ্চু, নাদিম, প্রয়াত মিজু আহমেদ, আবুল হায়াত প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার