,

শেবাগের কটাক্ষের জবাব দিলেন হাবিবুল বাশার

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করে তার পরদিন প্রোটিয়াদের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। এবি ডি ভিলিয়ার্সদের বিরুদ্ধে ওই দিনের দুর্দান্ত জয়ের পর টুইট করেন ভারতের সাবেক মারকুটে ওপেনার বীরেন্দ্র শেবাগ। তিনি লেখেন, কী দুর্দন্ত জয় ভারতের! একেবারে নিখুঁত পারফরমেন্স। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এরপর যা বলেন, তা এক কথায় টাইগারদের অবজ্ঞা করা! আর তা না হলে বাংলাদেশের সঙ্গে মাঠে নামার আগেই ভারতকে সেমিফাইনাল ও ফাইনালের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখেন কিভাবে?

এরপর অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এবেলার খবর, শেবাগের সেই মন্তব্যের নাকি জবাব দিয়েছেন হাবিবুল বাশার।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ”শেবাগ কী বলেছে, তা বড় করে দেখার কোনো কারণ নেই। আমরা আমাদের খেলা নিয়ে থাকতে চাই। ’’

হাবিবুল বাশার আরও বলেন, ‘‘আমার প্রত্যাশা অনেক উপরে। আমি বাংলাদেশকে ফাইনালে দেখতে চাই। ’ মাশরাফিদের ছোট অথচ গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাঁর মতে, ‘‘বাংলাদেশ যেন স্বাভাবিক খেলার চেষ্টা করে। স্পেশাল কিছু করার দরকার নেই।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত